Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোকসভা

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: February 13, 2017 | 9:58 AM

নিউইয়র্ক: জাতির ও বাংলাদেশ আওয়ামী লীগের অমুল্য সম্পদ অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও আজীবন সংগ্রামী নেতা সকলের অনুকরনীয় বিশিষ্ট পার্লামেন্টারিয়ায়ন সুরঞ্জিত সেনগুপ্ত। আপদমস্তক এই রাজনীতিবিদ যিনি নিজেই নিজের তুলনা। দেশ জাতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনাতা মুক্তিযুদ্ধ, অসম্প্রদায়িক বাংলাদেশ ও সমকালিন রাজনীতির জননী বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনার বিষয়ে ছিলেন সর্বদা আপোষহিন। রাজনৈতীক বিষয় নিয়ে তিনি কখনো কারো সাথে আপোষ করেননি। আজীবন সংখ্যালঘু নেতা হয়েও যিনি কখনো নিজেকে ধর্মদিয়ে বিচার করতেন না। সকল অনিয়মের বিরুদ্ধে তার কন্ঠছিল সর্বদা জোড়ালো ও সোচ্চার। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে জাতি তার ঋণ কোন দিন শোধ করতে পারবেনা। জাতীয় সংসদকে প্রাণবন্ত সরগরম রাখতেন সর্বদা। বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাতবার নির্বাচিত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলা অক্ষর

এই মহান ত্যাগী নেতার মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত শোকসভা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি গণ মানুষের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন এবং তার রেখে যাওয়া অবদানের কথা বাঙালি জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে বক্তারা উল্লেখ করেন। গত রোববার ৫ ফেব্ররয়ারী জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যেগে সুরঞ্জিত সেনগুপ্তের শোক সভা অনুষ্ঠিত হয়, সভায় সভাপত্বিত করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসরাত আলি।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। গত শনিবার বিকেল ৫টায় সংবাদমাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ হলে প্রবাসীদের মধ্যে বিষাদবেদনা আর গভীর শোকের ছায়া নেমে আসে। ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবিসহ শোক বাণী, শ্রদ্ধা, স্মৃতিচারণ ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশিত হয়। বিভিন্ন শহরের মন্দিরে মন্দিরে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। 

শোক সভায় শুরুতেই মরহুমের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। যুক্তরাস্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শোক সভায় অনুষ্ঠান পরিচলনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ । পরে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই।

শোকসভার শুরুতে জাতির পিতা ও সেই কালরাত্রিতে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর হাতে নৃশংসভাবে নিহত তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন, যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান, শামছুদ্দিন আজাদ, লুৎফর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, মুক্তিযোদ্ধা সম্পাদক মুজাহিদুল ইসলাম, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, শ্রম সম্পাদক মেজবা আহমেদ, যুক্তরাস্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড.  প্রদীপ রন্জন কর, ডাঃ মাসুদুল হাসান, বদরুল হোসেন খান, রমেশ নাথ, তোফায়েল আহমেদ, জহিরুল ইসলাম, মুজিবুল মওলা, শামছুল আবেদিন, মোস্তফা কামাল পাশা, আব্দুল হামীদ, শরীফ কামরুল হীরা, আলী হোসেন গজনবী, হাসান মাসুক, কায়কোবাদ খান, এম আনোয়ার, ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া ও সাধারন সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি এ কে আলমগীর, মাহী চৌধুরী. সিটি আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি নূরুজ্জামান সর্দার, সাধারন সম্পাদক সূবল দেবনাথ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, সহ সভাপতি আশরাফ উদ্দিন, দরুদ রনেল, শেখ আতিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের শাহনেয়াজ মমতাজ, ছাএলীগের সাবেক সভাপতি জেড এ জয় ও সাহাদাত হোসেন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী সহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও বহু মিডিয়াকর্মী উপস্হিত ছিলেন।

 

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV