Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বলিউডের অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু রহস্যে নয়া মোড় : স্বাভাবিক মৃত্যু, নাকি হত্যা?

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: May 26, 2018 | 12:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বলিউডের গুণী অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর প্রায় তিন মাস হতে চলেছে। কিন্তু নয়া মোড় নিয়েছে তার এই মৃত্যু রহস্য। প্রশ্ন উঠেছে এটি কি স্বাভাবিক মৃত্যু ছিলো, নাকি হত্যা? এর ফলে শ্রীদেবীর মৃত্যুর বিষয়টি নিয়ে ফের সরগরম হয়ে উঠেছে ভারত তথা বিশ্বমিডিয়া। দুবাইয়ের বিলাসবহুল হোটেল জুমেরিয়াহ এমিরেটস টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টের বাথটাবে ডুবে এ অভিনেত্রীর মৃত্যু ঘটে। কিন্তু তার মৃত্যু নিয়ে শুরু থেকেই রহস্য ও সন্দেহের সৃষ্টি হয়েছিল। এবার প্রাক্তন এসিপি বেদ ভূষণ শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে বহু তথ্য প্রকাশ্যে এনেছেন।

তার মতে, এটি স্বাভাবিক মৃত্যু নয়! শ্রীদেবীকে খুন করা হয়েছে। তাও আবার পরিকল্পনা মাফিক। যদিও এসিপি ভূষণ কাউকে সরাসরি দোষারোপ করেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে, বেদ ভূষণ দুবাই পুলিশের ময়নাতদন্তের কিছু রিপোর্ট সামনে এনে বলেন তিনি এই রিপোর্টে সন্তুষ্ট নন। তিনি বলেন, বাথটাবের জলে জোর করে ফেলে যেকোনও ব্যক্তিকে খুন করা সম্ভব। আর এই ধরনের খুনে কোনো প্রমাণ থাকে না। ফলে খুব সহজেই একে দুর্ঘটনাজনিত মৃত্যু বলা যায়। তিনি আরো বলেন, শ্রীদেবীর মৃত্যুর তদন্ত করার জন্য, দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্সে গিয়েছিলেন তিনি। কিন্তু হোটেলের ওই ঘরে তাকে ঢুকতে দেয়া হয়নি। তাই তিনি পাশের ঘর থেকে সম্পূর্ণ ঘটনাটি বোঝার চেষ্টা করেছেন। তাছাড়া তিনি দুবাই পুলিশের কাছে, শ্রীদেবীর শরীরের স্যাম্পল এবং অভিনেত্রীর ফুসফুসে কতটা জল জমেছে তার তথ্য চাইলে তা দিতে রাজি হননি তারা। এতসবের পর তিনি সিদ্ধান্তে এসেছেন, যে শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক নয়, বরংচ খুন করা হয়েছে তাকে। সম্প্রতি বেদ ভূষণ জানান, দাউদ ইব্রাহিমও নাকি জড়িয়ে থাকতে পারেন পরিকল্পিত খুনের কেসে। আসলে যে হোটেলে শ্রীদেবীর মৃত্যু হয়, সেই জুমেইরাহ এমিরেটস টাওয়ারটির মালিক দাউদ ইব্রাহিম। বেদ ভূষণ মনে করছেন, শ্রীদেবীর মৃত্যুর পেছনে হাত থাকতে পারে দাউদের। দাউদের নাম জড়ানো ছাড়াও প্রকাশ্যে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। চলচ্চিত্র নির্মাতা সুনীল সিংয়ের আইনজীবী বিকাশ সিং সম্প্রতি দাবি করেছেন, শ্রীদেবীর নামে ওমানে ২৪০ কোটি টাকার ইনসিওরেন্স পলিসি কেনা হয়। সেই পলিসির মূল দফা অনুযায়ী, পলিসির টাকাটা তখনই এনক্যাশড হবে যদি শ্রীদেবীর মৃত্যু দুবাইতে হয়। আর ঘটনাক্রমে সেটাই হয়েছে। তাই বেদ ভূষণসহ ফিল্ম মেকার সুনীল সিংও দাবি করেছিলেন যে শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক নয়। তাকে খুনই করা হয়েছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV