Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাংলাদেশসহ ৪ দেশের কয়েক হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: February 1, 2019 | 7:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশসহ ৪ দেশের কয়েক হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। একাউন্টগুলো পরিচালনা করা হত বাংলাদেশসহ মোট চারটি দেশ থেকে। দেশগুলো হচ্ছে, রাশিয়া, ভেনিজুয়েলা ও ইরান। ভুয়া খবর ছরানো ও ঘৃণা ছড়ানোর অভিযোগে এসব একাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে টুইটার। 
বৃহস্পতিবার এক টুইটের মাধ্যমে এ খবর দিয়েছে কোম্পানিটি। টুইটারের উচ্চপদস্থ কর্মকর্তা ইয়োয়েল রোথ জানান, বাংলাদেশ থেকে খুবই অল্প কয়েকটি একাউন্ট মুছে ফেলা হয়েছে। এসব একাউন্ট থেকে সম্পূর্ন বাংলা ভাষায় টুইট করা হত এবং তার সবই স্থানীয় রাজনীতি কেন্দ্রিক। 
কোম্পানিটির টুইটের এ খবরে বলা হয়, গত অক্টোবর থেকেই বিশ্বব্যাপী একাউন্টগুলোতে নজরদারি শুরু করেছে টুইটার। আজ আমাদের সেবার বিশুদ্ধতা রক্ষায় ক্ষতিকর একাউন্টগুলো মুছে দেয়া হয়েছে। টুইটারের উচ্চপদস্থ কর্মকর্তা ইয়োয়েল রোথ বলেন, ভুয়া তথ্য প্রতিরোধে টুইটারের অভিযানের অংশ হিসেবে ৩ হাজারেরও অধিক একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
এরমধ্যে ভেনিজুয়েলারই রয়েছে ২০০০ এরও অধিক একাউন্ট। এছাড়া সৌদি আরব ও ইসরাইলের বিরুদ্ধে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির কারণ দেখিয়ে ইরানের বেশ কয়েকটি একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। বাংলাদেশ থেকে খুবই অল্প কয়েকটি একাউন্ট মুছে ফেলা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV