বাংলাদেশিদের ধন্যবাদ দিলেন ইউএস সিনেটর ম্যানেন্ডেজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন রাজনীতিতে জড়িত হওয়ায় যুক্তরাষ্ট্র সিনেটে পররাষ্ট্র সম্পর্কিত কমিটির প্রভাবশালী সদস্য সিনেটর (ডেমক্র্যাট-নিউজার্সি) বব ম্যানেন্ডেজ বাংলাদেশিদের ধন্যবাদ দিয়েছেন। একই সঙ্গে ‘অভিবাসী জীবনের যাবতীয় অধিকার ও মর্যাদা আদায়ের জন্যে মূলধারার রাজনীতিতে সক্রিয় হবার বিকল্প নেই’ বলেও মন্তব্য করেন তিনি।
গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ১১৬তম কংগ্রেসের বিজয়ীরা ৩ জানুয়ারি ক্যাপিটল হিলে শপথ নেন। সেখানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বাংলাদেশি-আমেরিকান গিয়াস আহমেদ এবং নাসরীন আলম রিতা। তাদের সাথে একান্ত আলাপচারিতায় সিনেটর ম্যানেন্ডেজ প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নিউজার্সিতে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির সকলেই তার জন্যে কাজ করেছেন।
উল্লেখ্য, এবার তৃতীয় মেয়াদের সিনেটর হিসেবে শপথ নিলেন বব ম্যানেন্ডেজ। এনআরবি নিউজ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








