বাংলাদেশি আকায়েদ’র নিউইয়র্কে সন্ত্রাসী হামলা পর মার্কিন অভিবাসন আইন সংস্কারের ওপর গুরুত্বারোপ প্রেসিডেন্ট ট্রাম্প’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি আকায়েদ উল্লাহ সন্ত্রাসী হামলা চালানোর পর মার্কিন অভিবাসন আইন সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিদ্যমান অভিবাসন নীতিতে অনেক গলদ আছে। তা কাটিয়ে উঠতে হবে। এ সময় তিনি মার্কিন ভিসা কর্মসূচির কড়া সমালোচনা করেন। এই ভিসা কর্মসূচির মাধ্যমে ২০১১ সালে যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পায় আকায়েদ উল্লাহ। আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তার পরিবারের সদস্যরা। ফলে ফ্যামিলি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসে আকায়েদ উল্লাহ। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এমন ফ্যামিলি ভিসা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উল্লেখ্য, এমনিতেই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগে থেকেই অভিবাসন বিরোধী অবস্থান নিয়েছেন। তখনই তিনি ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে কয়েক লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন। তিনি নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছেন প্রায় এক বছর। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলা তাকে অভিবাসনবিরোধী নীতি কঠোরে যে সহযোগিতা করবে তা একবাক্যে স্বীকার করেন রাজনৈতিক বোদ্ধারা। এমনই এক সময়ে সেখানে সন্ত্রাসী হামলা চালিয়েছে বাংলাদেশের চট্টগ্রামের যুবক আকায়েদ। এজন্য যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায়ের ওপর নেতিবাচক প্রভাব পরতে পারে। এ ঘটনায় বাংলাদেশি পরিবারগুলো চরম দুশ্চিন্তায় রয়েছে।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার