বাংলাদেশি তাহসিনা পুনরায় নিউজার্সির কাউন্সিলওম্যান নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশি তাহসিনা আহমেদ পুনরায় নিউজার্সির হেলডন নগর থেকে স্থানীয় সরকারের কাউন্সিলওম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবারের নির্বাচনে আবারও কাউন্সিলওম্যান নির্বাচিত হলেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত তাহসিনা আহমেদ কাউন্সিলওম্যান হিসেবে ২০১৪ সালে প্রথম দফায় নির্বাচিত হয়েছিলেন। তাহসিনা আহমেদের বাবার নাম আমিন আহমেদ। তাঁর পৈতৃক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। পুনর্নির্বাচনের পর কাউন্সিলওম্যান তাহসিনা আহমেদ বলেন, মূলধারায় আরও বেশি সম্পৃক্ত হয়ে জনগণের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করে যেতে চান তাহসিনা।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ