বাংলাদেশি প্রতিষ্ঠান টোটাল ক্যাবলের উদ্যোগ : নিউইয়র্কে ‘হাজারো কণ্ঠে সোনার বাংলা’ গাইবেন প্রবাসীরা
ইউএসএনিউজঅনলাইন.কম : দেশের সীমানা পেরিয়ে এবার নর্থ আমেরিকার নিউইয়র্কে ‘হাজারো কণ্ঠে সোনার বাংলা’ গাইবেন বাংলাদেশি প্রবাসীরা। বিদেশের মাটিতে ‘হাজারো কণ্ঠে সোনার বাংলা’ গেয়ে বিশ্বরেকর্ড গড়ার এই উদ্যোগ নিয়েছে নর্থ আমেরিকার প্রথম বাংলাদেশি মালিকানাধীন ক্যাবল অপরারেটর টোটাল ক্যাবল।
নিউইয়র্কের কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসে পৃথক দিনে একসঙ্গে কয়েক হাজার বাংলাদেশি সমবেত কণ্ঠে গাইবেন জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’।
আগামী ১৩ সেপ্টেম্বর ব্রঙ্কসের পার্কচেস্টারে অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। কুইন্স ও ব্রুকলিনের তারিখ এখনো নির্ধারিত হয়নি। এ উপলক্ষে দিনব্যাপী পথমেলার আদলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ মেলা।
শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেন একুশে পদকপ্রাপ্ত এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত লোকশিল্পী রথীন্দ্রনাথ রায়। এ অনুষ্ঠানের যৌথ আয়োজক ব্রঙ্কস ভিত্তিক মূলধারার সংগঠন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল এবং ব্রুকলিনভিত্তিক বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পী রথীন্দ্রনাথ রায় ছাড়াও বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, টোটাল ক্যাবল ও নিউইয়র্কের বাংলা টিভি চ্যানেল টিবিএন টোয়ান্টিফোরের সিইও আহমদুল বারভূঁইয়া পুলক, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও কমিউনিটি বোর্ড-৯ এর সদস্য আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার, বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটির সেক্রেটারি মাকসুদুল হক চৌধুরী, টোটাল ক্যাবলের চিফ ইনফরমেশন অফিসার রনি আহমেদ, মামুন টিউটোরিয়ালে কর্নধান অধ্যাপত শেখ আল মামুন এবং সঙ্গীতশিল্পী শামীম সিদ্দিকী।
সংবাদ সম্মেলনের সঞ্চালক ছিলেন টোটাল ক্যাবল ও টিবিএন টোয়ান্টিফোরের পরামর্শক এবং টিভি সাংবাদিক ও উপস্থাপক হাসানুজ্জামান সাকী।
আহমদুল বারভূঁইয়া পুলক বলেন, প্রবাসে প্রায় সকল কমিউনিটি তাদের মাতৃভাষায় কথা বলে। কিন্তু আমরা বাংলাদেশিরা এ ব্যাপারে পিছিয়ে পড়ছি। প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, টোটাল ক্যাবল প্রতিষ্ঠার শুরু থেকে ‘আমরা বাংলায় কথা বলি’ স্লোগান নিয়ে পথ চলছে। এই স্লোগান আমরা প্রবাসে সর্বত্র ছড়িয়ে দিতে চাই। তিনি আরো বলেন, প্রবাসে নিজ দেশের জাতীয় সঙ্গীত একসঙ্গে হাজারো কণ্ঠে এর আগে কোনো জাতি গেয়েছে বলে জানা নেই। এ কারণেই এটি বিশ্বরেকর্ড গড়বে বলে আমরা আশাবাদী।
মোহাম্মদ এন. মজুমদার জানান, এর আগে ব্রঙ্কসের সকল আয়োজন সফল হয়েছে। হাজারো কণ্ঠের জাতীয় সঙ্গীত গাওয়ার এ উদ্যোগও সফল হবে। শুধু হাজার নয়, হাজার হাজার মানুষ এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে।
আয়োজকরা জানান, হাজারো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার এ উদ্যোগের নেতৃত্ব দেবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। তাদের সাথে নিউইয়র্কের শতাধিক শিল্পী অংশ নেবেন। ব্রঙ্কস ও কুইন্সে প্রায় ১০ হাজার এবং ব্রুকলিনে বিশ হাজারেরও অধিক প্রবাসী বাংলাদেশের জাতীয় সংগীতে কণ্ঠ মেলাবেন বলে আশা করছেন তারা। অনুষ্ঠানে আমেরিকার জাতীয় সংগীতের পাশাপাশি অমর একুশের কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এবং ‘ওরা আমার মুখের ভাষা কাইরা দিতে চায়’ গান দুটিও গাওয়া হবে। পরবর্তীতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে এ আয়োজনটি করার ঘোষণা দেন আয়োজকরা।
সংবাদ সম্মেলন শেষে রথীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে সকল সাংবাদিক, সংগীতশিল্পী, সংস্কৃতিকর্মীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গেয়ে শোনান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!