Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বাংলাদেশীদের অধিকার আদায়ে নিউইয়র্ক সিটি কাউন্সিলে হেলাল শেখকে নির্বাচনের আহ্বান : বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ফান্ডরেজিং ডিনারে বক্তারা

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: May 23, 2017 | 12:49 AM

ইউএসএনিউজঅনলাইন : বাংলাদেশীদের অধিকার আদায়ে নিউইয়র্ক সিটি কাউন্সিলে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখকে নির্বাচিত করার আহ্বান জানান হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উদ্যোগে এবং মার্কস হোম কেয়ার ম্যানেজার আলমাছ আলীর সহযোগিতায় আয়োজিত এক ফান্ডরেজিং অনুষ্ঠান থেকে এ আহ্বান জানান হয়। গত ২১ মে রোববার রাতে ব্রঙ্কসের ক্যাসেলহিলে মার্কস হোম কেয়ার অফিসে উৎসবমুখর পরিবেশে কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখের বিশাল ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফ ও সাবেক সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার পরিচালনায় এ অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী বিশ্বনাথের কৃতি সন্তান হেলাল আবু শেখ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্টারলিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, সমিতির উপদেষ্টা আলমাছ আলী, ছালিক সিকদার, ইফতেখার সিরাজ, মোহাম্মদ এহিয়া মেন্দী, মাস্টার খলিলুর রহমান, মো: আবদুল বারী সিকদার, মাহবুবুর রহমান চৌধুরী ও আমিরুল ইসলাম (হীরন), সাবেক সভাপতি মখন মিয়া, সহ সভাপতি আজাদুর রহমান, সাবেক সহ-সভাপতি হাই এম আবদুল, শেখ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আবু আলম, অলিউর রহমান, আবদুল কাদির রানু, মতিন মিয়া, ফখরুল ইসলাম, ফারুক কবির প্রমুখ। বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার, বাংলাবাজার জামে মসজিদের সহ সভাপতি গোলাম কিবরিয়া, সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল দ্বিধা-দ্বন্দ্ব, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে হেলাল শেখের পাশে দাঁড়াতে হবে। নিশ্চিত করতে হবে তার বিজয়। হেলাল শেখ বাংলাদেশী কমিউনিটি সর্বাত্মক সহযোগিতা পেলে আসন্ন নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত। তারা বলেন, সিটি কাউন্সিলে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে কথা বলার কোন নির্বাচিত প্রতিনিধি নেই। লন্ডনে পার্লামেন্ট মেম্বার, মেয়রসহ গুরুত্বর্পূর্ণ পদে বাঙালীরা নির্বাচিত হলেও এক্ষেত্রে বাঙালীরা অনেক পিছিয়ে এখানে।
ফান্ডরেজিং ডিনারে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী বিশ্বনাথের কৃতি সন্তান হেলাল আবু শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।হেলাল আবু শেখ এর তার সমর্থনে আয়োজিত এ ফান্ড রেইজিং ডিনারে বিশ্বনাথ প্রবাসী বাংলাদেশীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তাকে সমর্থনের জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশী কমিউনিটিসহ ইমিগ্রেন্টদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে তিনি সদা সোচ্চার থাকবেন। নির্বাচিত হলে তিনি সিটি কাউন্সিলে বাংলাদেশী প্রতিনিধি হিসেবে কমিউনিটির অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখবেন।উল্লেখ্য, নিউ ভিশান, নিউ ডিরেকশান – এ স্লোগানকে সামনে নিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেলাল আবু শেখ। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV