Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট’র দ্বিবার্ষিক নির্বাচন ১৩ মে : প্রস্তুতি চূড়ান্ত, দু’প্যানেলের ২৮ জন প্রার্থী, ভোটার ৩ হাজার ৭শ ৭০ জন, ভোট কেন্দ্র ৪টি

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: April 13, 2017 | 11:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৩ই মে অনুষ্ঠিত হবে। বাক-এর প্রধান নির্বাচন কমিশনার ড. গোলাম চৌধুরী ইকবাল জানিয়েছেন, একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কমিশন ইতোমধ্যে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। প্রধান নির্বাচন কমিশনার জানান, বাক-এর নির্বাচনে এবার ৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে : স্ট্যামফোর্ড, ব্রিজফোর্ট, মিডেল টাউন এবং মেনচেস্টার।
এর মধ্যে স্ট্যামফোর্ড কেন্দ্রে স্ট্যামফোর্ড, গ্রীণউইচ, ডারিয়েন, নিউ ক্যানান, নরওয়ার্ক, ওয়ালটন এবং রিজ ফিল্ড টাউনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ব্রিজফোর্ট কেন্দ্রে ফায়ারফিল্ড (স্ট্যামফোর্ড, গ্রীণউইচ, ডারিয়েন, নিউ ক্যানান, ওয়ালটন এবং রিজ ফিল্ড টাউন ব্যতীত) এবং লিচফিল্ড কাউন্টির ভোটাররা ভোট দেবেন।
মিডেল টাউন কেন্দ্রে নিউহ্যাভেন এবং মিডলেসক্স কাউন্টির ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মেনচেস্টার কেন্দ্রে হার্টফোর্ড, টোল্যান্ড, উইন্ডহাম নিউ লন্ডন কাউন্টির ভোটাররা তাদের ভোট প্রদান করবেন।
প্রধান নির্বাচন কমিশনার ড. গোলাম চৌধুরী ইকবাল আরো জানিয়েছেন, আগামী ১৩ মে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, বাক-এর এবারের নির্বাচনে মোট ৩ হাজার ৭শ ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বাক-এর আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে দু’টি প্যানেল এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১৭টি পদে মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৪ স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং দু’টি প্যানেলের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর ফলে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদের মধ্যে ১৪টি পদে দু’টি প্যানেলের ২৮ জন প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশন প্রার্থীতা যাচাই-বাছাইয়ে দু’টি প্যানেলের মধ্যে কামাল-হুমায়ুন পরিষদের সভাপতি পদপ্রার্থী মশিউর রহমান কামাল ও সহকারি ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী এমরান রহিম এবং হেলাল-আজম পরিষদের সহকারি ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ও মহিলা বিষয়ক সম্পাদক সীমা আর উল্লাহর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বাক-এর নির্বাচনে সভাপতি এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে অন্য কোন প্রার্থী না থাকায় হেলাল-আজম পরিষদের সভাপতি প্রার্থী ময়নুল হক চৌধুরী হেলাল এবং কামাল-হুমায়ূন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা মেরিলিন গোমেজ বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ ক্রীড়া সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় এপদে এখন নির্বাচন হবে না।
এর ফলে বাক-এর কার্যনির্বাহী পরিষদের ১৭ পদের মধ্যে ১৪টি পদে দু’টি প্যানেলের ২৮ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, দীর্ঘ ছয় বছর পর দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনী কর্মকা-ে জড়িয়ে পড়েছেন কানেকটিকাট প্রবাসী বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য পূর্বেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন : প্রধান নির্বাচন কমিশনার ড. গোলাম চৌধুরী ইকবাল, নির্বাচন কমিশনার কাজী বেলাল (শাহজাহান) ও শফিক উদ্দিন আহমেদ। এর মধ্যে নির্বাচন কমিশনার শফিক উদ্দিন আহমেদ সম্প্রতি পদত্যাগ করেছেন।
বাক-এর নির্বাচন সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুচারু রূপে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. গোলাম চৌধুরী ইকবাল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV