Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সভা : সভাপতি হাসনু ও সাধারণ সম্পাদক আহবাব পুনর্নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: January 21, 2019 | 3:07 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2134663869906283/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি পদে আব্দুল হাসিম হাসনু এবং সাধারণ সম্পাদক পদে আহবাব চৌধুরী খোকন পুনর্নির্বাচিত হয়েছেন। গত ২০ শে জানুয়ারী রোববার ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন। বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ রেহানুজ্জামান রেহান।


সভায় বক্তাগণ বিগত এক বছর সংগঠনের উদ্যোগে পরিচালিত বৈশাখী মেলা, পথ মেলা, বনভোজন ও ইফতার পার্টি সহ সংগঠনের বছর ব্যাপী সকল কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে এধরণের সকল কর্মসূচী অব্যাহত রাখার সিন্ধান্ত নেয়া হয়।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরীর মাতা নুরুন নাহার চৌধুরী, নিউইয়র্কের জনপ্রিয় সাংবাদিক গোলাম মল্লিক ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সাধারণ সম্পাদক শামীম মিয়ার পিতা হাজী সমেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় আগামী ১৪ই এপ্রিল ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে সংগঠনের অভিষেক ও পয়লা বৈশাখ উদযাপনের সিন্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদকে আহবায়ক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলকে সদস্য সচির এবং ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক শাহ কামাল আহমদকে প্রধান সমন্বয়কারী করে একটি উপ কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় আগামী ৮ ই জুলাই সংগঠনের বার্ষিক পথমেলা ব্রঙ্কসের পার্কচেষ্টারে করার সিন্ধান্ত নেয়া হয় এবং এ ব্যাপারে সংগঠনের সদস্য জে মোল্লা সানীকে আহবায়ক, মোহাম্মদ সাদী মিন্টুকে সদস্য সচিব ও মোশাহিদ চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে পথমেলা প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় আব্দুল হাসিম হাসনু ও আহবাব চৌধুরীকে পুনরায় এক বছরের জন্য সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করে কমিটি পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদেরকে পুনরায় দায়িত্ব প্রদানের জন্য সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি জাকির আহমদ, লোকমান হোসেন লুকু, আবুল খায়ের আকন্দ, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমদ, আলমগীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ রেহানুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক শাহ কামাল, স্বাস্থ্য ও আইন বিষয়ক সম্পাদক রাফাত চৌধুরী, কার্যকরী সদস্য মোহাম্মদ সাদী মিন্টু, জে মোল্লা সানী, মামুন রহমান, রিমি ভুইয়া, রিফাত আহমদ আদনান, চৌধুরী মুমিত তানিম, সহিদুল প্রমুখ। উপস্থিত সবাই কেক কেটে নতুন বছর ২০১৯ সালকে বরণ করে নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV