Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশী আমেরিকান শেখ মাহতাব মিয়ার খোঁজে এফবিআই

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: June 3, 2017 | 4:13 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : শেখ মাহতাব মিয়া ওরফে নিপু নামক এক বাংলাদেশী আমেরিকানকে গ্রেফতারের জন্যে এফবিআই সর্বসাধারণের সহায়তা চেয়েছে। নিপুর ছবিসহ একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। তার ব্যাপারে তথ্য প্রদানকারিকে নগদ এক হাজার ডলারের পুরষ্কার ঘোষণা করেছে এফবিআই।নিউইয়র্ক সিটির কুইন্সে বসবাসকারী নিপু তথা শেখ মাহতাব আলী ওরফে শেখ মিয়া মাহতাব এবং শেখ এম মিয়া ইত্যাদি নামে ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত অন্যের ব্যক্তিগত তথ্য চুরি করে ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তরের সাথে প্রতারণা ও ধাপ্পাবাজি করেছেন। শুধু তাই নয়, চুরি করা তথ্য ব্যবহার করে সে ট্যাক্স রিটার্ন দিয়ে উল্টো ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ভর্তুকির অর্থ ড্র করেছেন এক লাখ ১৪ হাজার ডলার তথা ৯০ লক্ষাধিক টাকা। এফবিআইয়ের পক্ষ থেকে আরো উল্লেখ করা হয়েছে, কুইন্সে তার একটি ডেলি গ্রোসারি (মুদি দোকান) ছিল। এছাড়া মাঝেমধ্যে ট্যাক্সি ড্রাইভিংও করতেন। ডেলি গ্রোসারিতে কেনা-কাটার পর যারা ক্রেডিট কার্ডে মূল্য পরিশোধ করতেন, তাদের তথ্য চুরি করাও ছিল তার অন্যতম পেশা।

২০১৬ সালের ২১ অক্টোবর ৫৩ বছর বয়েসী এই নিপুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে নিউইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টর। অভিযোগের মধ্যে রয়েছে, সরকারী তহবিল চুরির ষড়যন্ত্র, সরকারী তহবিল চুরি, অন্যের ব্যক্তিগত গোপন তথ্য ব্যাপকভাবে চুরি ইত্যাদি । তারপর থেকেই এফবিআই তাকে হন্যে হয়ে খুঁজছে। কর্তৃপক্ষের ধারণা, নিপু পালিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোন দেশে আশ্রয় নিয়েছে। তার কোন সন্ধান পেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসেও জানানো যাবে এবং সেই তথ্যের ভিত্তিতে যদি নিপুকে গ্রেফতার করা সম্ভব হয় তাহলে নগদ এক হাজার ডলার তথা ৮০ হাজার টাকা প্রদান করা হবে তথ্য প্রদানকারিকে।
এর আগে একইভাবে প্রতারণার ফাঁদ পেতে আরো কয়েকজন বাংলাদেশী বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নিয়ে গ্রেফতার হয়েছিল। এরপর জামিন লাভ করে তারা পালিয়ে বাংলাদেশে গেলেও এখন পর্যন্ত তাদের ধরার জন্যে এফবিআই কিংবা অন্য কোন কর্তৃপক্ষ পোস্টার প্রকাশ করেনি কিংবা পুরস্কার ঘোষণাও করেনি। তার পরিপ্রেক্ষিতে নিপুকে গ্রেফতারের জন্যে এফবিআইয়ের এই তৎপরতায় নানা গুঞ্জন উঠেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV