বাংলাদেশী জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম শ্রমিক সংগঠন লোকাল ফিফটি ফোরের ট্রাষ্টি নির্বাচিত
আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্যাসিনো সিটি হিসাবে খ্যাত আটলান্টিক সিটির ক্যাসিনোগুলোর এমপ্লয়ীদের স্বার্থ রক্ষার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম শ্রমিক সংগঠন লোকাল ফিফটি ফোর। সাউথজার্সীতে প্রায় দশ হাজার ক্যাসিনো এমপ্লয়ীদের প্রতিনিধিত্ব করে লোকাল ফিফটি ফোর। সাউথজার্সীর রাজনীতির এবং কমিউনিটির শ্রদ্ধাভাজন লোকাল ফিফটি ফোরের শপ ষ্টুয়ার্ড, এসাল চেয়ারম্যান অব ট্রাষ্টি, সিজারস ক্যাসিনো কন্ট্রাক্ট কমিটির প্রতিনিধি জাহাঙ্গীর কবির লোকাল ফিফটি ফোরের ট্রাষ্টি হিসাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশীদের মধ্য থেকে প্রথম বাংলাদেশী হিসাবে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম শ্রমিক সংগঠন লোকাল ফিফটি ফোরের নিউজার্সীর ডেলিগেট মেম্বার হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার জাহাঙ্গীর কবির। দীর্ঘ ২০ বছর ধরে কয়েক হাজার বাংলাদেশী আটলান্টিক কাউন্টিতে বসবাস এবং আটলান্টিক সিটির ক্যাসিনোগুলোতে কর্মরত থাকলেও নেতৃত্ব প্রদানের জন্য এগিয়ে আসেনি কেউ। স্কুল জীবন থেকে সমাজতান্ত্রিক দলের প্রাক্তন নেতা জাহাঙ্গীর কবির ক্যাসিনোর হোটেল ডির্পাটমেন্টের সাথে সম্পৃক্ত কয়েকশত বাংলাদেশীর সমস্যা অনুভব করে লোকাল ফিফটি ফোরের ডেলিগেট নির্বাচনে অংশগ্রহন করে বিজয়ী হন।
নির্বাচনে জাহাঙ্গীর কবির ম্যাক ডেবিড এবং জেবিয়ার সোটো পরিষদ থেকে দ্বিতীয় সর্বোচ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। বিপুল পরিমান বাংলাদেশী এবং ইন্ডিয়ানদের কাছে জনপ্রিয় জাহাঙ্গীর কবিরের এই নির্বাচনে জয়ী হওয়ার ঘটনা আগামীতে লোকাল ফিফটি ফোরের নেতৃত্বে বাংলাদেশীদের অংশ গ্রহনে উৎসাহ যোগাবে বলে আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বাংলাদেশীরা মনে করেন। ছাত্রজীবনে জাহাঙ্গীর কবির নোয়াখালীর চাটখিল সরকারী কলেজের প্রাক্তন ভিপি এবং যুক্তরাষ্টের বৃহত্তর নোয়াখালী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা। স্ত্রী তাসলিমা কবির এবং তিন সন্তানের জনক জাহাঙ্গীর কবির দীর্ঘ ২৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’