Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

বাংলাদেশী ফ্যাশান ডিজাইনার রুনি

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: May 1, 2016 | 11:31 PM

নিউইয়র্ক : ফ্যাশান ডিজাইনার রুনি বহুজাতিক ডিজাইনারদের সমন্বয়ে এবারে নিয়ে আসছেন তার ফ্যাশান শুকেস ২০১৬ । আগামী ৮ই মে রবিবার জ্যাকসন হাইটসের নান্দুস পার্টি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান । সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে পাকিং এরিয়াতে উন্মুক্ত মেলা । বিকাল ছয়টা থেকে শুরু হবে ফ্যাশান শুকেস এর সূচিমালা। শুরুতেই লাল গালিচায় স্বাগত জানানো হবে আগত ডিজাইনার ও অতিথিদের। তারপর খানিকটা সময় ধরে চলবে ফটোশেশান। এরপর এক এক করে বিভিন্ন দেশের ডিজাইনাররা তুলে ধরবেন তাদের নবতর ডিজাইন। এছাড়াও নিউইয়র্কের বিভিন্ন ফ্যাশান হাউস গুলো ডিজাইনার রুনির মাধ্যমে তুলে ধরবেন তাদের কালেকশন গুলো । অনুষ্ঠানের শুরুতে ও শেষের দিকে ডিজাইনার রুনি তুলে ধরবেন তার নান্দনিক ডিজাইনের পোষাক। এছাড়া মিষ্টার ও মিস বাংলাদেশ ইউএসএ এর সূচনা থাকবে এ অনুষ্ঠানে।

শেষে থাকছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে বিভিন্ন দেশের পারর্ফমাররা তাদের পরিবেশনা করবেন । পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন সানি গিল মাসিহ।

উল্লেখ্য, পৃথিবীর সর্ববৃহৎ ফিøল্ম ফেষ্টিবল  থেকে ডিজাইনার রুনিকে আমন্ত্রণ জানানো হয়েছে ফ্যাশান শোতে অংশ নেয়ার জন্য। ৪৫হাজারের বেশি দর্শক সমাগম এবং ৪ হাজার প্রিন্ট ও টিভি মিডিয়ার সংশ্লিষ্টজন থাকবে উক্ত অনুষ্ঠানে। এই প্রথম কোন বাংলাদেশীকে আমন্ত্রণ জানানো হয় উক্ত অনুষ্ঠানে। এটা নিঃসন্দেহে ফ্যাশান ডিজাইনার রুনি তথা বাংলাদেশের গর্ব । আগামী ১৩ মে রুনি রওনা করবেন এ অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV