বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন
বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ধর্মনিরপেক্ষ ব্লগার হত্যার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, নিহতের পরিবারকে সহায়তা দিতে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন ডেপুটি মুখপাত্র মার্ক সি. টোনার। তার কাছে একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশের আভ্যন্তরীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনার অভিমত কি? আপনি কি উদ্বিগ্ন? জবাবে মার্ক টোনার বলেন, অবশ্যই, গভীরভাবে উদ্বিগ্ন। (ব্লগার হত্যায়) তদন্তে এফবিআই সহযোগিতা দেয় আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করছি। আমরা দেখেছি সাম্প্রতিক ঘটনাগুলো। এর নেপথ্যে আছে আল কায়েদা। এ সব হামলা ভয়াবহ। ব্রিফিংয়ের বাংলাদেশ অংশ এখানে হুবহু তুলে ধরা হলো:
প্রশ্ন: গত সপ্তাহে বাংলাদেশে আরেকজন ব্লগারকে হত্যা করা হয়েছে।
উত্তর: ঠিক।
প্রশ্ন: তারপরে, কেউ একজন পোস্ট দিয়েছে যে, বাংলাদেশের ভিতরে যেসব ব্লগার হুমকির মুখে আছেন তাদেরকে মানবিক কারণে ভিসা ইস্যু করছে যুক্তরাষ্ট্র। এটা কি আপনি ভেরিফাই বা নিশ্চিত করতে পারেন? যারা এরকম ভিসার জন্য আবেদন করেছেন তাদের সংখ্যা কত?
উত্তর: হ্যাঁ, অবশ্যই। আমরা ব্লগার বা ছাত্র বিষয়ক কর্মীর ওপর এমন ভয়াবহ হামলার নিন্দা জানাই। এটা উদ্বেগজনক একটি ঘটনা। এর আগেও আমরা এমন ঘটনা দেখেছি। আমি শুক্রবার উল্লেখ করেছি এমন একটি বিষয়ে আপনি কথা বলছেন। যারা এমন অত্যাসন্ন বিপদের ঝুঁকিতে রয়েছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি তাদেরকে অনুরোধ জানাতে পারে বিবেচনার জন্য, যেটাকে আমরা মানবিক প্যারোল বলে থাকি। আমি আপনাকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে খোঁজ নিতে বলতে পারি যে, এমন কোন আবেদন তাদের বিবেচনায় আছে কিনা।
প্রশ্ন: কত মানুষ আবেদন করেছেন এটা কি আপনার জানা আছে?
উত্তর: না। মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী