Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশের উদ্যোগে জাতিসংঘে ফ্রেন্ডস অব মাইগ্রেশন গ্রুপের পথ চলা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: May 13, 2016 | 6:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের উদ্যোগে জাতিসংঘে ফ্রেন্ডস অব মাইগ্রেশন গ্রুপের পথ চলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১৩ মে জাতিসংঘে আয়োজিত এক সভার মাধ্যমে এর সূচনা হয়। নিউইয়র্ক বাংলাদেশ স্থায়ী মিশন এই সভা আয়োজন করে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
বেনিন, মেক্সিকো ও সুইডেন এ গ্রুপের অপর তিন কো-চেয়ার। বিশ্বের প্রায় সকল মহাদেশ থেকে এ পর্যন্ত মোট ২২টি দেশ এই বন্ধু গ্রুপের সদস্য হয়েছে এবং প্রতিদিনই নতুন রাষ্ট্র এই গ্রুপে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করছে।
এ গ্রুপের মূল লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রদত্ত বৈশ্বিক নির্দেশনার আলোকে নিরাপদ, নিয়মতান্ত্রিক, নিয়মিত ও দায়িত্বশীল বহির্গমণ কার্যকর করার মাধ্যমে মাইগ্রেন্ট কমিউনিটির কল্যাণ ও অধিকার নিশ্চিত করা। সভায় গ্রুপের সদস্যরা লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মাইগ্রেন্ট কমিউনিটির সার্বিক কল্যাণ অর্জনের লক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আহবানে শরণার্থী ও অভিবাসী ব্যাপকহারে চলাচল মোকাবেলায় এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। জাতিসংঘে অনুষ্ঠিতব্য এ সভায় “ফ্রেন্ডস অব মাইগ্রেশন” গ্রুপ তাদের লক্ষ্য অর্জনে বিশ্ব নেতৃবৃন্দ থেকে ইতিবাচক প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা চালাবে।
জাতিসংঘের ডেপুটি সেক্রেটারী জেনারেল ইয়ান এলিয়াসন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এই বন্ধু গ্রুপ গঠনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এন্ড ডিভালপমেন্ট (জিএফএমডি) এর বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ৯ম জিএফএমডি মহাসম্মেলনের সাফল্য কামনা করেন।
সভায় জাতিসংঘে গ্লোবাল মাইগ্রেশন গ্রুপের চেয়ার লক্ষী পূরীসহ ফ্রেন্ডস অব মাইগ্রেশন গ্রুপের বিভিন্ন সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি, কূটনীতিক এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাসমূহে কর্মরত বিভিন্ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ