বাংলাদেশের উন্নয়ন নীতিমালা ও কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভূক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে : জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন “বাংলাদেশের উন্নয়ন নীতিমালা ও কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভূক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে”। স্থানীয় সময় ২৪ জানুয়ারি মঙ্গলবার ”সকলের জন্য টেকসই শান্তি” শীর্ষক ওই উচ্চ পর্যায়ের বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এ প্রসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সমরাস্ত্র খাতে ব্যয় কমিয়ে শিক্ষাসহ অন্যান্য সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়ে জাতিসংঘে প্রদত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের কথা স্মরণ করেন।
স্থায়ী প্রতিনিধি বলেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার জন্য দারিদ্র্য, অসমতা, বৈষম্যসহ সংঘাত ও সহিংসতার বিভিন্ন কারণ ও নিয়ামকগুলোর সমাধানে মনোযোগ দেয়া দরকার।
তিনি বলেন, আন্তর্জাতিক সন্ত্রাস ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মানব ও আর্থসামাজিক উন্নয়নের অর্জনগুলোকে ব্যাহত করছে। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে।
রাষ্ট্রদূত মোমেন টেকসই উন্নয়নের সাথে টেকসই শান্তির নিবিড় যোগসূত্রের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে বিশেষায়িত উদ্যোগ গ্রহণ করেছে এবং একইসাথে আন্তর্জাতিক পর্যায়ে ‘শান্তির সংস্কৃতি’ ধারনার প্রসার ঘটিয়ে যাচ্ছে।
দিনব্যাপী আয়োজিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো টেকসই উন্নয়নের সাথে টেকসই শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সম্ভাব্য করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেজ সহিংসতা প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিচ্ছেন। এ বিষয়গুলোকে নিরাপত্তা, উন্নয়ন ও মানবাধিকারসহ জাতিসংঘের সামগ্রিক কার্যক্রমে সমন্বিত করার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes