বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে কিনা তা জানতে স্টেট ডিপাটমেন্টের সাথে কথা বলবেন কংগ্রেসম্যান ক্রাউলি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে কিনা তা জানতে স্টেট ডিপাটমেন্টের সাথে কথা বলবেন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ ২৬ মার্চ অপরাহ্নে কংগ্রেসম্যানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় সেখানে ছিলেন কম্যুনিটি লিডার মোহাম্মদ আমিনুল্লাহ। সাক্ষাত শেষে গিয়াস আহমেদ জানান, ‘সাজানো মামলায় ফরমায়েসী বিচারের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করার মধ্য দিয়ে ক্ষমতাসীন সরকার তার স্বৈরাচারি আচরণকে বহাল রেখেছে। আর এভাবেই বাংলাদেশের গণতান্ত্রিক ভিতকে নড়বড়ে করা হচ্ছে। খালেদা জিয়াকে কারাগারে রাখার মধ্য দিয়ে আবারো বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার কৌশল অবলম্বন করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া