Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রসারে হার্ভার্ডে আন্তর্জাতিক সেমিনার ১৫ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: December 6, 2017 | 7:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :‘বাংলাদেশের টেকসই পোশাক শিল্পের স্বচ্ছতায় মাল্টি স্টেকহোল্ডার সমন্বয়  ও উদ্যোগ’ “Sustainable Apparel Sourcing – Multi-Stakeholder Collaboration Beyond Compliance and Transparency.” শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার হচ্ছে বস্টনে। বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে ১৫ ডিসেম্বর শুক্রবার এ সেমিনারে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা, ইউরোপের আমদানীকারক, ইউএস ফ্যাশন ইন্ডাস্ট্রি এসোসিয়েশন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ইউএস লেবার ডিপার্টমেন্ট, বিশ্বব্যাংক, শ্রমিক সংগঠক, গবেষক এবং শিক্ষাবিদরা এতে অংশ নেবেন। হোস্ট করবে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সহায়তায় বস্টনভিত্তিক গবেষণামূলক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ’ (আইএসডিআই)( International Sustainable Development Institute (ISDI) ।‘বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সামগ্রিক কল্যাণের পথ ত্বরাান্বিত করার অভিপ্রায়ে এটি হবে সর্ববৃহৎ একটি প্রয়াস’-দাবি হোস্ট সংগঠনের প্রধান ইকবাল ইউসুফের। উল্লেখ্য, টানা চতুর্থ বছরের মত বাংলাদেশের পোশাক শিল্পের বাজার সম্প্রসারণের লক্ষ্যে বস্টনের হার্ভার্ডে এমন সেমিনার হচ্ছে। সেমিনারে গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও গবেষণামূলক আলোচনা হবে। ক্রেতাসাধারণের সন্তুষ্টির জন্যে আরো ভালো মানের পোশাক বাজারজাতকরণে আমদানীকারকদেরকেও উদার হবার সংঘবদ্ধ আহবান উচ্চারিত হবে এ সেমিনারে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ