বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ববিতা কানাডায়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, কানাডা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ববিতা এখন কানাডায় অবস্থান করছেন। ছেলের সাথে সময় কাটাতে সেখানে গিয়েছেন। ববিতার একমাত্র ছেলে অনিক অন্টারি’র ওয়াটার ল্যু ইউনিভার্সিটিতে পড়ছেন। এই ফাঁকে কয়েকদিন সময় কাটালেন নায়ক রাজ-রাজ্জাকের মেজো ছেলে বাপ্পীর পরিবারের সাথে। টরন্টোস্থ বাপ্পীর বাসায় থাকেন এবং তাদের নিয়ে নায়গ্রা ফলস দেখতে যান।
ববিতা বলেন, রাজ্জাক ভাইয়ের সাথে দীর্ঘকাল একসাথে কাজ করেছি, কত স্মৃতি তার সাথে। আমরা তো এক পরিবারের মতোই। তাই আমি তাদের সান্ত্বনা দিয়ে এবং সমবেদনা জানাতে এসেছি। আমরা দুইদিন খুব স্মৃতিকাতর হয়ে সময় কাটালাম। বাপ্পীও আমাকে পেয়ে খুব আবেগপ্রবণ হয়ে উঠে।
ববিতা আরো বলেন, এবার টরন্টো ফোবানা থেকে নায়করাজ রাজ্জাককে মরণোত্তর সন্মাননা দেয়া হয়েছে। তাতে আমি খুব খুশি হয়েছি।
সর্বশেষ সংবাদ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর