Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট ফ্লোরিডা থেকে মহাশুন্যে উৎক্ষেপন ডিসেম্বরে: ওয়াশিংটনে সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনলজীর উদ্বোধনী অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান ড. শাজাহান

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: March 5, 2017 | 12:29 PM

ওয়াশিংটন: ওয়াশিংটনে যাত্রা শুরু হল সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনলজীর। ওয়াশিংটনের অত্যন্ত সুনামধন্য প্রতিষ্ঠান ডাটাগ্রুপের কর্ণধার জাকির হোসাইন তার মাতা সুফিয়া বেগমের নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবং ৪ মার্চ শনিবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজহান মাহমুদ। ডাটাগ্রুপের কর্মকর্তা মৃদুল রহমানের শুভেচ্ছা বক্তব্য এবং মির সালাউদ্দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর, সাদেক এম খান, মাহমুদুন নবী বাকী, লিয়াকত আলী খান, শারমিন সুলতানা, টেসোমি ওয়ারদোফা, মেংগাষ্টো, এন্থনী পিয়ুস গোমেজ, শিব্বীর আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি ড. শাহজাহান মাহমুদ আইটি প্রতিষ্ঠান ডাটাগ্রুপ ও সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনলজীর প্রতিষ্ঠাতা জাকির হোসাইনের ভূঁয়ষী প্রশংসা করেন এবং তার প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আইসিটি নীতিমালা গ্রহন এবং সেই নীতিমালা বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয়কে ”ডিজিটাল বাংলাদেশের পিতা” হিসাবে উল্লেখ করে বলেন, টেলিকমিউনিকেশন সেক্টরে বাংলাদেশ আজ বিশ^ দরবারে রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সঠিক এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহন এবং সজিব ওয়াজেদ জয়ের উপদেশ আর নির্দেশনায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা ছড়িয়ে পড়েছে। ১৬ কোটি মানুষের বাংলাদেশে ১৪ কোটি ফোবাইল ফোন চালু রয়েছে ২০ কোটি সিম রেজিষ্ট্রেশন করা হয়েছে বায়োমেট্রীক পদ্ধতির মাধ্যমে। বাংলাদেশের শহর থেকে গ্রামের কোটি কোটি মানুষ আজ ইন্টারনেট ও মোবাইল সেবা গ্রহন করছে প্রতিদিন। টাকা পাঠাচ্ছে, স্বাস্থ্যা সেবা নিচ্ছে, সরকার মোবাইলের মাধ্যমে ছাত্রদের মধ্যে বৃত্তির টাকা পাঠাচ্ছে।

বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বাংলাদেশে সংযোগ স্থাপন করেছে এবং খুব শিঘ্রই বাংলাদেশে ৪জি এলটিই সেবা চালু হবে। তিনি বলেন, এ বছরের ডিসেম্বরেই বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট ফ্লোরিডা থেকে মহাশুন্যে উৎক্ষেপন করা হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যবিত্ত আয়ের দেশে পরিনত হবে। আর এ সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার সঠিক নীতিমালা গ্রহন এবং সেই নীতিমালা বাস্তাবায়নে ডিজিটাল বাংলাদেশের পিতা সজিব ওয়াজেদ জয়ের উপদেশ ও নির্দেশনার কারনে।

আইটি প্রতিষ্ঠান ডাটাগ্রুপ ও সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনলজীর প্রতিষ্ঠাতা জাকির হোসাইন তার বক্তব্যে তার মায়ের নামে প্রতিষ্ঠিত সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনলজীর সাফল্যের জন্য সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন। তিনি তার বক্তব্যে বলেন, ডাটাগ্রুপ এবং সদ্য প্রতিষ্ঠিত সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনলজীর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইমিগ্রান্ট পরিবারকে নিজেদের পায়ে দাঁড়াতে সহযোগীতা করা এবং এই সহযোগীতা সব সময় অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ড. শাহজাহান মাহমুদ সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনলজীর ওয়েবসাইট লোগো উন্মোচন এবং পরে কেক কেটে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে মেট্র ওয়াশিংটন এরিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ডাটাগ্রুপের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ্য, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বঙ্গবন্ধু স্যাটেলাইট সংক্রান্ত বৈঠকে যোগদেয়ার জন্য গত ৩ মার্চ শনিবার ওয়াশিংটনে এসে পৌঁছেছেন। সোম এবং মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হবেন। বুধবার তিনি ওয়াশিংটন থেকে সানফ্রান্সিসকোতে যাবেন। সেখান থেকে আগামী ১৪ মার্চ তিনি দেশে ফিরে যাবেন বলে কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV