Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগে পরিবর্তন আসেনি

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: May 20, 2016 | 12:22 AM

বাংলাদেশের নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এখনও যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। পূর্বের অবস্থানে এখনও অটল দেশটি। এ উদ্বেগে এখনও কোন পরিবর্তন আসেনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং-এ মুখপাত্র জন কিরবি এসব বলেন।
বাংলাদেশের ভিন্নমতালম্বীদের হত্যাকা- নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাওয়া হয় তার কাছে। এর উত্তরে জন কিরবি বলেন, এই নির্দিষ্ট ঘটনার ব্যাপারে আমার কাছে কোন আপডেট নেই। এ প্রশ্নের ব্যাপারে আপনাকে পরে জানানো হবে। আমার কাছে এ ব্যাপারে খুব বেশি তথ্য নেই।
বাংলাদেশের নির্বাচন স¤পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান স¤পর্কে জানতে চাওয়া হয় তার কাছে। বলা হয়, ২০১৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছিল। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান কী?
কিরবি জবাবে বলেন, ‘আমরা এখনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা এখনও চাই যে, বাংলাদেশী নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সমর্থ হোক। আমরা এখনও চাই বাংলাদেশে মানবাধিকার, সংবাদমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত থাকুক। ঠিক যেমনটা চাই অন্যত্রও। অর্থাৎ, আমাদের এখনও বাস্তব উদ্বেগ রয়েছে। এটি পাল্টায়নি।’ মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV