Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বাংলাদেশের পক্ষে সেলসম্যান হতে চাই : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: February 6, 2019 | 10:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার জানালেন, তিনি বাংলাদেশের পক্ষে একজন ভালো সেলসম্যান হতে চান। গতকাল দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দেশটির সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুন্শি বলেন, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা জোরদার করতে টিকফা চুক্তি হয়েছে। দ্বিপক্ষীয় এ টিকফা চুক্তি অর্থবহ করতে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে। বাংলাদেশে এনার্জি, পাওয়ার, শিপিং, এলএনজি ও এয়ারলাইনস সেক্টরে ২ বিলিয়ন ডলারের বেশি মার্কিন বিনিয়োগ রয়েছে। বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এতে উভয় দেশ লাভবান হবে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পক্ষে আমি একজন ভালো সেলসম্যান হতে চাই। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বেশ ভালো। এ দেশের তৈরি পোশাক কারখানাগুলোর কাজের পরিবেশ উন্নত হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক দেশ হিসেবে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান অনেক। বাংলাদেশে মার্কিন বাণিজ্য বাড়াতে কমার্শিয়াল কাউন্সিলর নিয়োগের প্রক্রিয়া চলছে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব (প্রশাসন) এস এম রেদওয়ান হোসেন, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনীর চৌধুরী ও রপ্তানি শাখার অতিরিক্ত সচিব শরিফা খান উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিদিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV