Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের পরিস্থিতির নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেস উদ্বিগ্ন : কংগ্রেসম্যান হাকিম জেফরী

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: December 3, 2013 | 8:30 AM

সাখাওয়াত হোসেন সেলিম : বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেস উদ্বিগ্ন, এজন্য সার্বক্ষণিকভাবে নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে- এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাজেট ও জুডিশিয়ারি কমিটির প্রভাবশালী সদস্য এবং কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের সদস্য কংগ্রেসম্যান হাকিম জেফরী। স্থানীয় সময় রোববার রাতে  নিউইয়র্ক সিটির ওজনপার্কে বাংলাদেশিদের প্রদত্ত এক গণসংবর্ধনা সমাবেশে ডেমক্রেটিক পার্টির কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্র কংগ্রেসে দ্বিতীয় মুসলিম কংগ্রেসম্যান হাকিম জেফরী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

12032013_003_CONGRESSMAN_ZAFRI‘বাংলাদেশি-আমেরিকান ডেমক্রেটিক কাউন্সিল নিউইয়র্ক’-এর ব্যানারে কংগ্রেসম্যান জাফরিকে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজক কমিটির কনভেনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মনিরুল ইসলাম, ব্রুকলিন বরো প্রেসিডেন্ট (নির্বাচিত) এরিক এডামস, অ্যাসেম্বলিম্যান মাইকেল মিলার, রাফায়েল ইসপিনাল জুনিয়র, ডেমক্রেটিক পার্টির সংগঠক ও বাংলাদেশি ব্যবসায়ী আকতার হোসেন বাদল, আয়োজক কমিটির চীফ কোঅর্ডিনেটর সৈয়দ ইলিয়াস খসরু, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, লেবার লিডার মাফ মিসবাহ উদ্দিন, ডেমক্রেটিক লিডার আবদুস শহীদ, হেলাল এ শেখ, সিটি কাউন্সিলম্যান আক্তারুজ্জামান, এটর্নি মঈন চৌধুরী, মাজেদা উদ্দিন, ফরিদা ইয়াসমিন, আয়োজক কমিটির জাহাঙ্গির কবির প্রমুখ বক্তব্য রাখেন।

কংগ্রেসম্যান হাকিম জেফরী বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি ভাল থাকলে এখানকার বাংলাদেশী অভিবাসীরা নিরুদ্বিগ্নভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশের পরিস্থিতি খারাপ থাকলে তারা স্বস্তিবোধ করেন না। আমার নির্বাচনী এলাকার বাংলাদেশিরা সবসময় অস্বস্তিতে থাকবে তা মেনে নেয়া যায় না।
কংগ্রেসম্যান জাফরি আরো বলেন, কংগ্রেসের সহকর্মীরা তার কাছে প্রতিনিয়ত জানতে চান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে। এজন্য আমি অনুষ্ঠানে আসার আগেও কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছি।
তিনি বলেন, বাঙালী কমিউনিটির বহুল প্রত্যাশিত নিউইয়র্ক সিটির মেয়র নিউইয়র্ক সিটিতে ঈদের দিন পাবলিক স্কুলে ছুটি, মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহ সহ ইত্যাদি দাবি পূরণে যথাযথ ভ’মিকা নেবেন। এব্যাপরে নব নির্বাচিত সিটি মেয়র বিল ডি ব্লাজিওর সাথে তার আলাপ হয়েছে বলেও তিনি জানান।
আমেরিকায় খ্রিস্টানদের বড়দিন এবং ইহুদি সম্প্রদায়ের হানুকার সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ন্যায় ঈদের সময়েও ছুটি ঘোষণা এবং পাবলিক স্কুলে হালাল খাদ্য পরিবেশনের বিল পাশের মাধ্যমে মেয়র নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি গুলো পূরণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
কংগ্রেসম্যান হাকিম জেফরী আরো বলেন, আমেরিকা হচ্ছে ইমিগ্র্যান্টদের দেশ। এখানে সকলের সমান অধিকার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবিধান। এখানে রয়েছে সকল ধর্ম-বর্ণের সমঅধিকার। এটিই হচ্ছে সারাবিশ্বে আমেরিকার অহংকারের অন্যতম কারণ। নিউইয়র্ক সিটি তথা সারা আমেরিকায় মসজিদ এবং চার্চের মধ্যে কোন ভেদাভেদ থাকতে পারবে না। নিউইয়র্ক সিটিতে কোন বাংলাদেশি তথা মুসলমান পুলিশ দ্বারা অহেতুক হয়রানির শিকার হবে-এটি আমরা কামনা করি না। তাই এ লক্ষে আমরা এতামধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি।
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন ইমিগ্রেন্ট কমিউনিটির লোকজন যোগ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV