বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ২৪ এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কার্নিভালে পৌঁছেছে। বৃহস্পতিবার ফ্রান্সের ওয়্যারহাউস থেকে এ স্যাটেলাইটটি বহনকারী একটি বিশেষ কার্গোবিমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। এটি উৎক্ষেপনের মধ্য দিয়ে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশের তালিকায় নাম লেখাতে চলেছে বাংলাদেশ। ৩ দশমিক ৭ টন ওজনের এ কৃত্রিম উপগ্রহ এপ্রিল মাসের ২৪ তারিখ উৎক্ষেপণ করা হবে।
এর আগে বুধবার ফ্রান্সের কানের থ্যালেস অ্যালেনিয়া স্পেস প্ল্যান্ট ত্যাগ করে এটি। একইদিন স্যাটেলাইট বহনকারী কার্গো বিমান ফ্রান্সের নাইস বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে স্থানীয় সময় সকাল ৮ টার দিকে বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড্ডয়ন করে।
২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নির্মাণের জন্য ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেসের সাথে চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী এ প্রকল্পের সিংহভাগ অর্থ পরিশোধও করেছে বিটিআরসি।
বিটিআরসির সূত্র মতে, বাংলাদেশের প্রথম এ কৃত্রিম উপগ্রহে মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। এটিকে ১৫ বছর মেয়াদের মিশনে পাঠানো হচ্ছে। ফ্লোরিডার কেপ কার্নিভালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এটি মহাকাশে ২৪ এপ্রিল উৎক্ষেপণ করা হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে এটি মহাকাশে পাঠানো হবে। সূত্র : ইউএনবি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল