Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদকে সম্মাননা দিল যুক্তরাষ্ট্রের ব্যারি ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: February 26, 2015 | 8:43 AM

বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ব্যারি ইউনিভার্সিটি ‘ডিসটিংগুইস্ড এলামনাই অ্যাওয়ার্ডস্’ প্রদান করেছে। গত ১৯ ফেব্রুয়ারি ফ্লোরিডার মায়ামিতে ব্যারি ইউনিভার্সিটি মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

সম্মাননার সাইটেশনে উল্লেখ করা হয়, সায়মা একজন মনোবিজ্ঞানী এবং শিশুদের অটিজম বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের একজন প্রবক্তা। তিনি ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির উপর মাস্টার্স ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির উপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের উপর গবেষণা করেন। এ বিষয়ে তাঁর গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অফ সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত হয়।
সায়মা ওয়াজেদ হোসেনকে ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর কাজ শুরু করেন। প্রথমে নিজের দেশ বাংলাদেশে কাজ করেন এবং পরবর্তীতে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেন। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাঁকে জনস্বাস্থ্য বিষয়ে ‘হু এক্সিলেন্স’ এওয়ার্ডে ভূষিত করেন। আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্য সেবায় তাঁর অবদানের স্বীকৃত স্বরুপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

সায়মা ওয়াজেদ হোসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী এবং বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV