বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এটুআই’ ও যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি’র মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)’ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ ‘নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি (এনওয়াইআইটি)’ এর মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে ১০ মে। এটুআই এর প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার এবং এনওয়াইআইটি’র পক্ষে প্রতিষ্ঠানটির ইনটেরিম প্রেসিডেন্ট রহ্মত সুরেসি এই সমঝোতা স্মারকে সাক্ষর করেন। স্থানীয় সময় বেলা চারটায় এনওয়াইআইটি’র প্রশাসনিক ভবনে এ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।
এনওয়াইআইটি’র শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ব্যবহার করে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের উন্নততর প্রশিক্ষণ; নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে এর প্রযুক্তিগত সুবিধা ব্যবহার; এনওয়াইআইটি’র ফ্যাকাল্টি ও শিক্ষার্থীদের এটুআই-এর কাজের সাথে সম্পৃক্তকরণ এবং প্রতিষ্ঠানটির সহযোগিতা নিয়ে এটুআই গৃহীত কর্মসূচির মূল্যায়ন ছাড়াও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত নাগরিক সেবা প্রদানে ‘নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি’ এর সুদীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর মতো বিষয়গুলো এই সমঝোতা স্মারকে উল্লেখ রয়েছে।
সমঝোতা স্মারক সাক্ষর শেষে এনওয়াইআইটি’র ইনটেরিম প্রেসিডেন্ট রহ্মত সুরেসি বলেন, “এর মাধ্যমে আমাদের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষা ও তথ্য-প্রযুক্তিগত উন্নয়নে ব্যবহৃত হবে। শিক্ষক, শিক্ষার্থী ও বাংলাদেশের জনগণ উপকৃত হবেন”।
এটুআই এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, “আমরা পৃথিবীর বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য চুক্তি সাক্ষর করেছি। এই সমঝোতা স্মারক সাক্ষর এরই ধারাবাহিকতা। আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ”।
সমঝোতা স্মারক সাক্ষরের আগে প্রতিষ্ঠান দুটির গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর দুটি পৃথক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এনওয়াইআইটি’র অ্যাকটিং প্রভোস্ট ড. লোউ রেইনিস, শিক্ষক-প্রশিক্ষণ বিভাগের চেয়ারম্যান ড. হুই ইন সু, সহকারি অধ্যাপক ড. মিনাজ ফজল, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মো: নুরএলাহি মিনা ও এনওয়াইআইটিতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী কাজী তারানা।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ