বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডায়, রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে শুক্রবার বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সিঙ্গাপুর থেকে কানাডা গেছেন। প্রধান বিচারপতির ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে। কানাডায় বিচারপতি সিনহার কনিষ্ঠ কন্যা বসবাস করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে গত সোমবার রাতে সিঙ্গাপুরে পৌঁছান। শুক্রবার সিঙ্গাপুর থেকে তিনি কানাডার উদ্দেশে রওনা হন।
গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি সিনহা। সেখানে তার বড় কন্যা সূচনা সিনহার বাসায় বেশ কিছুদিন অবস্থান করেন। এরপর তিনি চিকিত্সার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটে আসেন। সেখানে চারদিন চিকিত্সা গ্রহণ শেষে তার দেশে ফেরার কথা ছিল।
এদিকে শুক্রবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির মেয়াদ শেষ হয়। শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ বরাবর তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ