‘বাংলাদেশের প্রহসনের নির্বাচন’- শীর্ষক সম্পাদকীয়’র বিষয়ে নিউইয়র্ক টাইমসকে বাংলাদেশের রাষ্ট্রদূত : ভোটারদের ভয় দেখানো হয়নি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউ ইয়র্ক টাইমসে গত ১৬ই জানুয়ারি প্রকাশিত ‘বাংলাদেশের প্রহসনের নির্বাচন’- শীর্ষক সম্পাদকীয়র বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। ১৮ই জানুয়ারি তিনি পত্রিকাটির সম্পাদকের কাছে লেখা এক চিঠিতে উল্লেখ করেন যে, ‘বাংলাদেশের প্রহসনের নির্বাচন’- শীর্ষক সম্পাদকীয়তে যথার্থই চিহ্নিত করা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন নির্বাচিত হয়েছেন। একটি বিকাশমান অর্থনীতি, নাটকীয়ভাবে দারিদ্র্য হ্রাস এবং মানবসম্পদ উন্নয়নের সূচক বাংলাদেশের প্রবৃদ্ধি নিশ্চিত করেছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত উল্লেখ করেন, ‘কিন্তু এটা ভুল যখন সম্পাদকীয়তে এই সুপারিশ রাখা হয়েছে যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দল বাংলাদেশ আওয়ামী লীগ তাকে ভোট দেয়ার জন্য ভয়-ভীতি দেখিয়েছে।
রাষ্ট্রদূতের কথায়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্বাচন-পূর্ব সহিংসতা দমন করেছে। কিন্তু তার উদ্দেশ্য রাজনৈতিক ছিল না, বরং ছিল সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। আর যা কি না অধিকাংশ নির্বাচন পর্যবেক্ষক বলেছেন।
মোহাম্মদ জিয়াউদ্দিন আরও উল্লেখ করেছেন যে, বাংলাদেশে কোনো ব্যাপক গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। উপরন্তু অতীতের নির্বাচনগুলোর তুলনায় ২০১৮ সালের নির্বাচন ছিল নিরাপদ এবং শান্তিপূর্ণ। জনগণ তাদের সরকার বেছে নিতে নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির বিষয়টি দেখে থাকেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়টিই নিশ্চিত করেছেন। আর সে কারণেই তার দল নিরঙ্কুশ জয়লাভ করেছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল