Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বাংলাদেশের বণ্যার্তদের জন্যে নিউইয়র্ক ও নিউজার্সিতে ৮ লক্ষাধিক টাকা সংগ্রহ

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: October 31, 2017 | 9:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের বণ্যার্তদের সাহায্যে নিউজার্সি ও নিউইয়র্কের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ৮ লক্ষাধিক টাকা (১০ হাজার ডলার) সংগ্রহ করেছে। গত শনিবার নিউজার্সির আর্ট ল্যাব মিডিয়া প্রডাকশন্স’র উদ্যোগে নর্থ ব্রান্সউইকে লিনউড মিডল স্কুলের মিলনায়তনে ‘চ্যারিটি কনসার্ট’ থেকে এই অর্থ সংগৃহিত হয়। এ অঞ্চলের সেবামূলক সামাজিক সংগঠন আধুনিকা, আগামী, সিএলপি, কানেক্ট গো এবং কিউ ই লার্নও ছিল বিশেষ সহায়তায়। আর স্পন্সরদের মধ্যে ছিল আইপিটিভি, সাজ্জাদুল ইসলাম পরিবার, অ্যল ডিজিটাল এবং ডিজাইন ব্যাশ (স্টেজ)। আর্ত-মানবতার সেবায় নিবেদিত এ কনসার্টের শুভ সূচনা ঘটে শিশুদের মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। উপস্থিত দুই শতাধিক প্রবাসীর মধ্যে মানবিক আবেদন জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করেন অনুষ্ঠানের সঞ্চালক ড. জাভেদ মাহমুদ শিপলু।

তহবিল সংগ্রহের ব্যতিক্রমী এ আয়োজনে বিভিন্ন বাংলা ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন জার্সি ওয়েভস’র তাহসীন, সাদী, আফজাল এবং ‘এক তার’ ব্যান্ডের রাজীব, শোভন, হেলাল ও রীড। তাদের সাথে ছিলেন ফরিদ এবং কেয়া। 

অনুষ্ঠানে ভিন্ন আমেজ তৈরী করে শিশু-কিশোরদের ফ্যাশন শো। এটি পরিচালনা করেন উর্মি ও বিচিত্রা। এরপর ড. সুবর্ণা খানের নির্দেশনা ও পরিচালনায় ‘সৃষ্টি একাডেমি’র উচ্চাঙ্গ নৃত্যের অনবদ্য পরিবেশনা দর্শকদের অভিভ’ত করে। নিউজার্সির জনপ্রিয় নৃত্যশিল্পী উমি, সুবর্ণা, বিচিত্রা এবং তমার দলীয় নৃত্য পরিবেশনা ছিল পুরো অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।

অনুষ্ঠানে সংগৃহিত সমুদয় অর্থ হস্তান্তর করা হয় মানবতার জন্যে নিবেদিত ‘বুয়েট-৮৭ ফাউন্ডেশন’র কাছে। সবশেষে বিপুল করতালির মধ্যে অনুষ্ঠানে অংশগ্রহণকারি শিশু-কিশোরদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। এ পর্বে সহায়তা করেছে রুমানা, সুইটি এবং তপু। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ