Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা সিরাজুল ইসলামের ইন্তেকাল, নিউইয়র্ক প্রবাসী কমিউনিটির শোক প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: January 2, 2019 | 7:29 AM

রশীদ আহমদঃ নিউইয়র্ক প্রবাসী লেখক-প্রাবন্ধিক এইচ এম মুশফিকের পিতা, বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা সিরাজুল ইসলাম (৮০) ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি গত ২৮শে ডিসেম্বর শুক্রবার (বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে) ঢাকার মালিবাগে পিপলস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মত্যুকালে তিনি চার পুত্র ও ২ কন্যা, স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এদিকে লেখক-প্রাবন্ধিক মুশফিকের পিতার ইন্তেকালে  নিউইয়র্কের বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিক ও লেখকসহ কমিউনিটির বিভিন্ন স্তরের  ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
 মরহুম মাওলানা সিরাজুল ইসলামের সন্তানদের মধ্যে একমাত্র এইচ এম মুশফিক যুক্তরাষ্ট্র প্রবাসী এবং নিউইয়র্কের বাফেলো বসবাস করছেন। মুশফিক জানান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাতিরপাড়া গ্রামের বাড়ী হলেও তাঁর বাবা বসবাস করতেন রাজধানী ঢাকার উত্তর বাড্ডায়। উল্লেখ্য যে, শিক্ষাবিদ মরহুম মাওলানা সিরাজুল ইসলামের পুরো জীবনই দ্বীনের খেদমতে ব্যয় করেছেন।তিনি দীর্ঘকালীন সিরাজগঞ্জ সরকারি আলিয়া মাদরাসার মুহাদ্দিস ও ভাইস প্রিন্সিপাল হিসেবে সুনামের সাথে দায়িত্ব আন্জাম দিয়েছিলেন।মরহুমের সব সন্তানেরা দেশ-বিদেশে উচ্চ শিক্ষিত ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী এবং নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত।
শোক প্রকাশ: কমিউনিটির পরিচিতমুখ, আল কুরআন ফাউন্ডেশন এর সিইও তরুণ লেখক-প্রাবন্ধিক এইচ এম মুশফিক এর পিতার ইন্তেকালে এখস সময় পত্রিকার সম্পাদক কাজী সামছুল হক, বাফেলো বাংলার সম্পাদক নিয়াজ মাখদুম, রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকার সভাপতি হাফেজ আবদুল্লাহ আল আরিফ, সহ সভাপতি নইমুদ্দিন, ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ, নির্বাহী সম্পাদক জামীল আনসারী, বায়তুল মামুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার ব্রুকলিনের প্রেসিডেন্ট আহমদ আবু উবায়দা, আল ফুরকান মসজিদ ওজনপার্কের সাবেক সভাপতি হাজী মোজাহিদুল ইসলাম, ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউএসএ’র সহ সভাপতি মাওলানা আহমদ আবু সুফিয়ান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্বার শান্তি কামনা করেছেন। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV