Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের রাজকোষ চুরি অর্থ উদ্ধারে একসঙ্গে কাজ করবে নিউইয়র্ক ফেডারেল, বাংলাদেশ ব্যাংক ও সুইফট

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: May 11, 2016 | 4:39 PM

বাংলাদেশের রাজকোষ চুরি অর্থ উদ্ধারে একযোগে কাজ করবে বাংলাদেশ ব্যাংক, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ও সুইফট। একই সঙ্গে ওই চুরির সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় এ রকম হামলা প্রতিরোধেও কার্যকর ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সুইজারল্যান্ডের ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। এতে সংশ্লিষ্ট তিনটি পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট উইলিয়াম ডুডলে ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে সাইবার আক্রমণের মাধ্যমে যে অর্থ চুরি হয় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এসব কথা বলা হয়েছে নিউ ইয়র্ক ফেডারেলের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে। এতে বলা হয়, আলোচনায় সব পক্ষই গৃহীত পদক্ষেপ, সাইবার ও ফিজিক্যাল ঝুঁকিগুলোর বিষয় উঠে আসে। সব পক্ষই এতে তাদের উদ্বেগ প্রকাশ করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষই একসঙ্গে অব্যাহতভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এর আগে রোববার বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশের গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলে যে, সুইফ্ট টেকনিশিয়ানদের অবহেলার কারণে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার অরক্ষিত হয়ে পড়েছিল। এরপর নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করে সুইফট দাবি করে, বাংলাদেশ ব্যাংকের সার্ভারের নিরাপত্তা রক্ষার দায়িত্ব তাদের নয়, বরং বাংলাদেশ ব্যাংকের নিজের সেটি নিশ্চিত করতে হবে। সুইফট ব্যবহারকারী অন্য সব প্রতিষ্ঠানের মতোই পাসওয়ার্ড থেকে শুরু করে অভ্যন্তরীণ সব ব্যাংকিং পদ্ধতির নিরাপত্তা রক্ষার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকেরই ছিল বলে সুইফট বিবৃতিতে উল্লেখ করে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV