Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা দেখতে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় যাবে

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: November 5, 2017 | 11:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের হিন্দুদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় যাবে। কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যানসহ ৪ কংগ্রেসম্যান এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত (ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায়) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের পদস্থ কর্মকর্তাগণের সাথে লাগাতার বৈঠকের উদ্ধৃতি দিয়ে ৪ নভেম্বর শনিবার রাতে এ তথ্য জানান বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের প্রেসিডেন্ট এডভোকেট রবীন্দ্র ঘোষ।

এ সংবাদদাতার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তায় সরকারের আন্তরিকতার যথেষ্ঠ অভাব বিরাজ করছে। তাই আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের পরিস্থিতি সবিস্তারে উপস্থাপন করেছি। বাংলাদেশেল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকায় সাক্ষাত করেও একই তথ্য অবহিত করে সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান রেখেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, কোন সাড়া এখন পর্যন্ত পাইনি।’

আওয়ামী লীগকে বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যন্ত আপন ভাবে এবং নির্বাচনেও তার প্রভাব দেখেন সকলে। কিন্তু গত ৮/৯ বছরের কর্মকান্ডে সংখ্যালঘুরা হতাশ এবং নিরাপত্তাহীনতার কারণে অনেকেই বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করে রবীন্দ্রঘোষ ক্ষোভের সাথে বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। অন্যথায় সরকারেরও বিপদ হবে। কারণ, সংখ্যালঘুদের অবজ্ঞা-অবহেলা করে সভ্য সমাজে বেশীদিন টিকে থাকা যায় না।’

রবীন্দ্র ঘোষ বলেন, ‘আমরা কোন রাজনীতি করি না। কিংবা ক্ষমতাসীন সরকারকে হেয়-প্রতিপন্থ করতেও আসিনি। আমরা বাহাত্তরের সংবিধানের পুনপ্রতিষ্ঠা চাই এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের আন্তরিকতার প্রমাণ দেখতে চাই।’ এডভোকেট ঘোষ গত মাসের শেষার্ধে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন। শীঘ্রই ফিরে যাবেন বাংলাদেশে।

‘বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নাজুক পরিস্থিতি’র আলোকে প্রকাশিত গ্রন্থ ‘হিন্দুজ ইন সাউথ এশিয়া এ্যান্ড দ্য ডায়াসপোরা/ এ্যা সার্ভে অব হিউম্যান রাইটস-২০১৭’ এর কপি কংগ্রেসম্যান এবং পদস্থ কর্মকর্তাদের প্রদান করেন এডভোকেট রবীন্দ্র ঘোষ। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান দমন-পীড়নের কিছু ডক্যুমেন্টও এ সময় হস্তান্তর করেছেন বলে জানান এডভোকেট ঘোষ।

রবীন্দ্রঘোষ গত ৩১ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে সাক্ষাত করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নিকি হ্যালি, হাউজে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান এ্যাড রয়েস এবং প্রভাবশালী সদস্যা কংগ্রেসওমান তুলসি গ্যাবোর্ড, কংগ্রেস ভারতীয় ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান জর্জ হোল্ডিংয়ের সাথে। এর দুদিন পর অর্থাৎ ২ নভেম্বর বৈঠকে মিলিত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের নির্বাহী পরিচালক এরিন ডি শিংসিনসাক, এই কমিশনেরই ফরেন এফেয়ার্স অফিসার ড. লোরেল এস ভলোডার এবং ব্রুকিং ফেলো জেফারি হেইটারের সাথে।

এসব বৈঠকের আলোকে এ মতবিনিময় সভাটি হয় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট পার্টিশান ডক্যুমেন্টশন প্রজেক্ট’ নামক একটি সংস্থার ব্যানারে এবং তাদেরই অফিসে। সভাপতিত্ব করেন এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির রাজনীতি, অর্থনীতি এবং আইন বিভাগের অধ্যাপক ড. সব্যসাচি দস্তিদার। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আন্তর্জাতিক সমন্বয়কারি শিতাংশু গুহের সঞ্চালনায় এ সভামঞ্চে আরো উপবেশন করেন ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত এবং প্রদীপ মালাকার।

এতে এডভোকেট রবীন্দ্র ঘোষই মূলত: কথা বলেছেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতির আলোকে। এডভোকেট ঘোষ প্রবাসে সংখ্যালঘুদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় আন্তর্জাতিক জনমত সৃষ্টির জন্যে।

কবে নাগাদ মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা দেখতে যাবেন-সে ব্যাপারে নির্দিষ্ট কোন সময় এখনও জানতে পারেননি বলে উল্লেখ করেন তিনি। তবে তাকে নিশ্চয়তা দেয়া হয়েছে প্রতিনিধি দল যাবার ব্যাপারে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV