Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বাংলাদেশের সঙ্কট সমাধানে মার্কিন সিনেটে প্রস্তাব গৃহীত

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: January 10, 2014 | 3:27 PM

বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংলাপ ও রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ ‘সিনেট’। গত ৭ই জানুয়ারি ১১৩তম কংগ্রেসের প্রথম অধিবেশনে এ-সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয়। গতকাল এর বিস্তারিত রেজ্যুলেশন প্রকাশ করা হয়। দেশটির পাঁচ সিনেটর রিচার্ড ডারবিন, জন বুজম্যান, বারবারা বক্সার, মাইকেল বি এঞ্জি ও সিনেটর ক্রিস্টফার এস মার্ফি গত ১১ই ডিসেম্বর প্রস্তাবটি পররাষ্ট্রবিষয়ক সিনেট কমিটিতে তোলার এক সপ্তাহ পর সেটি নিয়ে কমিটিতে আলোচনা হয়। মঙ্গলবার ওই প্রস্তাবটি প্রায় অপরিবর্তিতভাবেই গৃহীত হয়। প্রস্তাবিত রেজ্যুলেশনে বাংলাদেশের ৫ই জানুয়ারি ভোটের আগের পরিস্থিতি মুখ্য ছিল। সিনেটর রবার্ট মেনেন্দেজ ১৮ই ডিসেম্বর সিনেট কমিটির সভায় বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সিনেটের ওই প্রস্তাবে ছয়টি সুনির্দিষ্ট বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এগুলো হলো, ১. বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের নিন্দা জ্ঞাপন এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের সরাসরি এবং সত্যিকার অর্থে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সংলাপে বসার আহ্বান। ২. চলমান সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়াসহ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান। ৩. লাগাতার রাজনৈতিক অচলাবস্থা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অনেক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ। ৪. নির্বাচনে পর্যবেক্ষকদের নিরাপত্তা এবং অবাধ গতিবিধির নিশ্চয়তা দিতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান। ৫. বাংলাদেশের রাজনৈতিক মতবিরোধ দূর করতে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফারনান্দেজ-তারানকো যে আলোচনার প্রক্রিয়া শুরু করে দিয়ে গেছেন, তা এগিয়ে নেয়া এবং ৬. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে, মানবাধিকার কর্মীদের হেনস্তা বন্ধে এবং গ্রামীণ ব্যাংকের ‘স্বাধীনতা’ ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV