Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশের সঙ্গে মিল রেখে জাতিসংঘের সামনে একুশের প্রথম প্রহর

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: February 22, 2017 | 3:13 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্ক: বাংলাদেশের একুশের প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে মঙ্গলবার নিউ ইয়র্ক সময় বেলা ১টা ১ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। গত ২৫ বছরের মত এবছরও উপস্থিত সর্বকনিষ্ঠ শিশু জাইমা মাশিয়াত এর পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।এরপর একে একে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বীরবিক্রম, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্্রটদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মমীন, নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসা শহীদদের শ্রদ্ধা জানান।বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা, জাসদ যুক্তরাষ্্রট শাখা ছাড়াও মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, ভাসা সৈনিক আবদুস সা,াদ পরিবার, একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র শাখা, ব্রাহ্মনবাড়য়িা সম্মিলনী, পেশাজীবী সমন্বয কমিটি. নিউইযর্ক স্টেট আওযামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নিমৃূল কমিটি, আমেরিকান প্রেসক্লাব অব অরিজিন, বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যাণ পরিষদ, বাঙলাদেশ স্পোটস কাউন্সিল, উদিচী শিল্পী গোষ্ঠী, শিরি সাহিত্য কেন্দ্র, উদয়ন শিল্পী গোষ্ঠী, জাগরনী যুব সংঘ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্্রট মহিলা যুবলীগ, সিলেট গলদাবী পরিষদ, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ আমেরিকান কমিউিনিটি কাউন্সিল, মুক্তধারা ফাউন্ডেশন, বাঙালীর চেতনা মঞ্চ ও লাগার্ডিয়া কলেজ স্টুডেন্ট গভনমেন্ট এর সভাপতি আয়েশা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ ক্লাবের ছাত্র-ছাত্রীরা শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানয়। এছাড়াও নিউইয়র্কে উল্লেখযোগ সংখ্যক কবি লেখক শিল্পী সাহিত্যিক-সাংবাদিক, ইউনাইটেড নেশনের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
সেমন্তী ওযাহেদ এর সঞ্চালনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি শুরু হয় সম্মিলিত কন্ঠে ভাষার গান পরিবেশনের মাধ্যমে। এরপর এক মিনিট নীরবতা পালন করে বাংলাদেশ সময় একুশের প্রথম প্রহার রাত ১২-০১ মিনিট নিউইয়র্ক সময় দুপুর ১.০১ মিনিরেট শহীদদের শ্রদ্ধা নিবেদন করা শুরু হয়। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বীরবিক্রম ছিলেন প্রধান অতিথি। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারির ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের’ স্বীকৃতি আদায়ে প্রবাসীদের অবিস্মরণীয় ভূমিকার প্রশংসা করেন। তৌফিক ইলাহী বলেন, “আজ আমরা যে নতুন স্বপ্ন দেখছি, বাংলাদেশকে সমৃদ্ধ করার, বাঙালি সংস্কৃতিকে চিরজাগ্রত রাখার, সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্যেই শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংকল্প গ্রহণ করলাম।”
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কন্সাল জেনারেল শামীম আহসান, আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৈযদ বসারত আলী, যুক্তরাষ্ট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ ও বাঙালির চেতনা মঞ্চের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বক্তব্য রাখেন অনুষ্ঠানে। গত ২৬ বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালি চেতনামঞ্চের উদ্যোগে জাতিসংঘের সামনে এই কর্মসূচি পালিত হলেও বাংলাদেশের একুশের প্রথম প্রহরের সাথে সঙ্গতি রেখে গত বছর থেকে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV