Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলকে গঠনমূলক আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: December 7, 2013 | 2:11 PM

জরুরি ভিত্তিতে বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলকে গঠনমূলক আলোচনার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ বের করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিলম্ব না করে দ্রুত এই আলোচনার তাগিদ দেয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তপ্ত, বিরোধী দলের অবরোধে দেশ কার্যত অচল তখন নতুন করে এ আহ্বান জানালো যুক্তরাষ্ট্র। ৬ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান। তিনি একই সময়ে বাংলাদেশের চলমান সহিংসতা অবিলম্বে অবশ্যই বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলেরই অবাধে ও শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশের অধিকার আছে। এখানে প্রশ্নোত্তর হিসেবে তার কথোপকথন তুলে ধরা হলো: 
প্রশ্ন: বাংলাদেশ, ভারত ও পাকিস্তান- দক্ষিণ এশিয়া নিয়ে কয়েকটি প্রশ্ন-
মেরি হার্ফ: ভাল। আমরা…
প্রশ্ন: কারণ সেখানে… আমি দুঃখিত, বাংলাদেশে সহিংসতা বিষয়ে সতর্কতা দেয়া হয়েছে।
মেরি হার্ফ: সুতরাং আমি বিশ্বাস করি এখন যা দরকার তা হলো, সব বড় রাজনৈতিক দলের মধ্যে অবিলম্বে গঠনমূলক আলোচনা হতে হবে। এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচনের পথ বের করে আনতে হবে, যেখানে প্রতিফলিত হবে বাংলাদেশের জনমানুষের ইচ্ছা। রাজনৈতিক প্রক্রিয়ার যে কোন অংশীদার যে কোন রকম সহিংসতা ঘটালে তা গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। এমনটা আমরা বাংলাদেশে দেখেছি। এটা গ্রহণযোগ্য নয়। অবশ্যই অবিলম্বে এ সহিংসতা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র অবশ্যই বিশ্বাস করে একটি গণতন্ত্রে যে কোন দলের তাদের নিজস্ব মত মুক্তভাবে ও শান্তিপূর্ণভাবে প্রকাশের অধিকার রাখে। আমরা সব বড় দলের কাছে সামনে এগিয়ে যেতে একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে পথ বের করার আহ্বান জানাই।মানবজমিন  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV