বাংলাদেশের সব শিক্ষার্থী ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে: সিএ প্রেস উইং
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, ঢাকা : বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থী ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে।
৯ জানুয়ারী বৃহস্পতিবার এখানে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারির মধ্যেই সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পেয়ে যাবে।
শফিকুল আলম বলেন, পূর্ববর্তী সরকার একদিনের জন্য পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করতো। এটা দেখাতে যে, ১ জানুয়ারি সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পাচ্ছে।
প্রেস সচিব আরও বলেন, তবে তথ্যে দেখা যায় যে, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ বিতরণ সম্পন্ন হতো মার্চ মাসে। এমনকি কোনো কোনো বছর জুলাই পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছিল।
তিনি বলেন, ২০২২ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণের শেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ শিক্ষাবর্ষে ১৭ মার্চ ও ২০২৪ শিক্ষাবর্ষে ২৭ ফেব্রুয়ারি।
শফিকুল আলম আরও বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে সকল অংশীদারদের সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, ‘এমনকি সরকার পাঠ্যপুস্তক মুদ্রণ দ্রুত সম্পন্ন করতে কাগজ প্রস্তুতকারকদের সাথেও বসেছে।’
প্রেস ব্রিফিংকালে উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। বাসস
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল