Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সমর্থক ফোরাম : গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি নয়, কমানোর জন্য গণশুনানী চাই

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: July 26, 2016 | 7:31 AM

নিউইয়র্ক : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার পক্ষে মো:জামান তপন সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির নতুন পাঁয়তারা বন্ধ করে মূল্য কমানোর জন্য গণশুনানীর দাবি জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে গ্যাস ও তেলের দাম ক্রমাগত হ্রাস পাচ্ছে। দেশের জনগণ যখন গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানোর দাবি জানাচ্ছে, তখন সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে জনমতকে উপেক্ষা করে পুনরায় গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্তে লিপ্ত। তিনি আরো বলেন, দেশের মানুষ যখন মৌলবাদী-জঙ্গিবাদী হামলায় উৎকণ্ঠিত, দেশের মানুষের দৃষ্টি যখন ঐ দিকে তখন সরকার কোন বিডিং ছাড়াই বিশেষ আইনে স্থলভাগে ও সমুদ্রের গ্যাস ব্লক মার্কিন কোম্পানির হাতে তুলে দিচ্ছে। এল.এন.জি গ্যাস প্লান্ট উৎপাদন চুক্তি করছে। বাপেক্স, পেট্রোবাংলা যেখানে ১০০০ ঘনফুট গ্যাস মাত্র ২৫ টাকায় সরবরাহ করছে, সেখানে তাদের বাদ দিয়ে মার্কিন কোম্পানির কাছ থেকে ৮ডলারে গ্যাস কেনার উদ্যোগ কেন? গ্যাস-বিদ্যুৎ-তেলসহ জ্বালানি তহবিলে প্রায় ৩৫ হাজার কোটি টাকা জমা থাকার পর বাপেক্সের ক্ষমতা বৃদ্ধি ও গ্যাস কূপ অনুসন্ধানে কাজে লাগানো হচ্ছে না কেন? প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV