বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে নিউইয়র্কে স্মরণ সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কর্মকর্তাদের উদ্যোগে এক বিশেষ দোয়া-মাহফিল ও স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির উ্ডসাইডে একটি পার্টি হলে এ মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট।
দোয়া-মোনাজাতের পর অনুষ্ঠিত এই স্মরণ সমাবেশে স্বাগত বক্তব্য দেন মোশারফ হোসেন সবুজ। ফিরোজ আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মঞ্জুর চৌধুরী, কাজী আজম, আকতার হোসেন বাদল, মাহফুজুল মাওলা নান্ন, বাসিত রহমান, এম এ খালেক, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি গোলাম হোসেন, ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডের মেম্বার ও বিএনপি নেতা শাহজাহান শেখ, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি, মহিলা দলের নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন মঈনউদ্দিন নাসের, আলী ইমাম, খন্দকার ফরহাদ, ড. শওকত আলী প্রমুখ।
আব্দুল লতিফ সম্রাট তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, তথা যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে বেগম জিয়ার সাথে নানা কর্মকান্ড-দিকনির্দেশনার স্মৃতিচারণ করেন। আব্দুল লতিফ সম্রাট বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা একজন সত্যিকারের নেতা হারিয়েছেন। এ ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion