Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ইউরোপ-আমেরিকা একযোগে কাজ করবে

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: October 15, 2017 | 10:43 PM

মাঈনুল ইসলাম নাসিম : বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের ভাগ্য বদলে দিতে ইউরোপ ও আমেরিকা দুই মহাদেশের প্রবাসী বাংলাদেশীরা একযোগে কাজ করবে, এই অঙ্গীকারের মধ্য দিয়ে ১৪ অক্টোবর শনিবার কানেকটিকাটের নিউ হ্যাভেনে শেষ হয়েছে “শিশু অধিকার ও তাদের দৃষ্ঠিশক্তি” শীর্ষক ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন। বিখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়ের অ্যানলিয়ান সেন্টার মিলনায়তনে ডিসট্রেস্ড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকায় দায়িত্ব পালনকারী সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।
প্যারিস ভিত্তিক ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)’র প্রেসিডেন্ট এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র সেক্রেটারি জেনারেল কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল কানেকটিকাট সম্মেলনে যোগ দেয়। প্রতিনিধিদলে ছিলেন আয়েবার দুই ভাইস প্রেসিডেন্ট পর্তুগাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও লিসবন সিটি কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, দক্ষিণ ফ্রান্সের তুলুজ সিটির বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম এবং স্পেনের বার্সেলোনা বাংলাদেশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহারুল ইসলাম মিন্টু। বাংলাদেশের শিশুদের কল্যাণে ডিসিআই-এর বিভিন্ন চ্যারিটি কর্মসূচী অচিরেই ইউরোপে ঢেলে সাজাবার ঘোষণা দেন কমিউনিটি নেতারা।
মর্যাদাপূর্ণ এই সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কানেকটিকাটের সিনেটর ক্রিস মারফি, ইয়েল স্কুল অব পাবলিক হেল্থের ডীন ড. স্টেন এইচ ভেরমুন্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রিচার্ড ক্যাশ, জাতিসংঘে শ্রীলংকার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. রোহান পেরেরা, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর ড. মুহাম্মদ আবদুল মজিদ, ডালাস ভিত্তিক বাংলাদেশ চেম্বার অব কমার্স ইউএসএ’র প্রেসিডেন্ট মাসুদ চৌধুরী, বগুড়ার ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের প্রতিষ্ঠাতা ড. হোসনে আরা বেগম এবং সম্মেলনের আয়োজক ডিসিআই’র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. এহসান হক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ