বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবস নিয়ে প্রবাস প্রজন্মের ভাবনা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: বাংগালিদের জাতীয় জীবন তথা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের গুরুত্ব অপরিসীম।মুক্তিযুদ্ধের চেতনা একটি বলিষ্ঠ চেতনা এবং আত্মপ্রত্যয়ের দৃঢ় অঙ্গীকার। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী বলেছেন, “আলোক ব্যতীত যেমন পৃথিবী জাগে না, স্রোত ব্যতীত যেমন নদী টিকে না, স্বাধীনতা ব্যতীত তেমনি জাতি কখনো বাঁচিতে পারে না”। বাংলাদেশের মানুষও নদীর স্রোতের মতো চিরন্তন সত্যের পথ ধরে ১৯৭১ সালের ষোলই ডিসেম্বর এক রক্তক্ষয়ী সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার কাঙ্ক্ষিত সূর্যকে। স্বাধীনতার সাতচল্লিশ বছর পর এিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও বিজয় দিবস প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মনোজগতে কতটুকু ছাপ ফেলেছে তা জানার জন্য মুখোমুখি হয়েছিলাম প্রবাস প্রজন্মে বেড়ে ওঠা কয়েকজনের সাথে।


আঁচল সেনগুপ্ত – আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের মেধাবী ছাএী আঁচল সেনগুপ্ত বিজয়ের এই মাসে বাংলাদেশকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। বিজয়ের এই মাসে সে শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলে,তাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তার মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার বিশ্বাস বাংলাদেশ অচিরেই বিশ্বসভায় নেতৃত্বের আসনে আসীন হবে।


অদ্রি চৌধুরী- মেইনল্যান্ড রিজিওনাল হাই স্কুলের নবম গ্রেডের কৃতী ছাএ অদ্রি চৌধুরী বিজয়ের মাসে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে, বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বেই রক্তক্ষয়ী নয় মাসের যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়।আর সেই স্বাধীনতার সুফল ভোগ করছি আমরা।তাই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বঙ্গবন্ধুর অবদানকে আমরা কৃতজ্ঞতাভরে স্মরণ করে কবির ভাষায় বলে যাবো, ‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান,ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’।
ইপ্সিতা তামজিদ প্রিয়ন্তি – আটলান্টিক সিটি হাই স্কুলের দশম গ্রেডের কৃতী এই ছাএী বিজয়ের এই মাসে শ্রদ্ধাভরে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলে, তাঁর শাসনামলে উন্নয়নের যে ধারা চালু হয়েছিল তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকুক- বিজয়ের মাসে প্রিয়ন্তির এই কামনা।
দেবেশ মালাকার- আটলান্টিক সিটি হাই স্কুলের নবম গ্রেডের কৃতী এই ছাএ একাওরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলে, রনাঙ্গনের যোদ্ধারা একাত্তরের ষোল ডিসেম্বর আমাদের নতুন একটি নতুন মানচিএ ও পতাকা উপহার দিয়েছে, আজ সেই পতাকা পতপত করে উড়ছে বিশ্বসভায়। আমরা প্রবাস প্রজন্ম গর্ব ভরে সেই পতাকার গৌরব বহন করে চলেছি দেশ থেকে দেশান্তরে।
তিলাঞ্জলী রায় কর্মকার- আটলান্টিক সিটি হাই স্কুলের একাদশ গ্রেডের কৃতী এই ছাএী জানায়,তার ভবিষ্যত লক্ষ্য ডাক্তার হওয়া। আর ডাক্তার হয়ে বাংলাদেশের দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে সে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো, যাতে করে লাখো শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








