Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবস নিয়ে প্রবাস প্রজন্মের ভাবনা

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: December 15, 2018 | 4:08 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: বাংগালিদের জাতীয় জীবন তথা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের গুরুত্ব অপরিসীম।মুক্তিযুদ্ধের চেতনা একটি বলিষ্ঠ চেতনা এবং আত্মপ্রত্যয়ের দৃঢ় অঙ্গীকার। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী বলেছেন, “আলোক ব্যতীত যেমন পৃথিবী জাগে না, স্রোত ব্যতীত যেমন নদী টিকে না, স্বাধীনতা ব্যতীত তেমনি জাতি কখনো বাঁচিতে পারে না”। বাংলাদেশের মানুষও নদীর স্রোতের মতো চিরন্তন সত্যের পথ ধরে ১৯৭১ সালের ষোলই ডিসেম্বর এক রক্তক্ষয়ী সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার কাঙ্ক্ষিত সূর্যকে। স্বাধীনতার সাতচল্লিশ বছর পর এিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও বিজয় দিবস প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মনোজগতে কতটুকু ছাপ ফেলেছে তা জানার জন্য মুখোমুখি হয়েছিলাম প্রবাস প্রজন্মে বেড়ে ওঠা কয়েকজনের সাথে।

আঁচল সেনগুপ্ত – আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের মেধাবী ছাএী আঁচল সেনগুপ্ত বিজয়ের এই মাসে বাংলাদেশকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। বিজয়ের এই মাসে সে শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলে,তাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তার মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার বিশ্বাস বাংলাদেশ অচিরেই বিশ্বসভায় নেতৃত্বের আসনে আসীন হবে।

অদ্রি চৌধুরী- মেইনল্যান্ড রিজিওনাল হাই স্কুলের নবম গ্রেডের কৃতী ছাএ অদ্রি চৌধুরী বিজয়ের মাসে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে, বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বেই রক্তক্ষয়ী নয় মাসের যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়।আর সেই স্বাধীনতার সুফল ভোগ করছি আমরা।তাই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বঙ্গবন্ধুর অবদানকে আমরা কৃতজ্ঞতাভরে স্মরণ করে কবির ভাষায় বলে যাবো, ‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান,ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’।
ইপ্সিতা তামজিদ প্রিয়ন্তি – আটলান্টিক সিটি হাই স্কুলের দশম গ্রেডের কৃতী এই ছাএী বিজয়ের এই মাসে শ্রদ্ধাভরে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলে, তাঁর শাসনামলে উন্নয়নের যে ধারা চালু হয়েছিল তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকুক- বিজয়ের মাসে প্রিয়ন্তির এই কামনা।
দেবেশ মালাকার- আটলান্টিক সিটি হাই স্কুলের নবম গ্রেডের কৃতী এই ছাএ একাওরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলে, রনাঙ্গনের যোদ্ধারা একাত্তরের ষোল ডিসেম্বর আমাদের নতুন একটি নতুন মানচিএ ও পতাকা উপহার দিয়েছে, আজ সেই পতাকা পতপত করে উড়ছে বিশ্বসভায়। আমরা প্রবাস প্রজন্ম গর্ব ভরে সেই পতাকার গৌরব বহন করে চলেছি দেশ থেকে দেশান্তরে।
তিলাঞ্জলী রায় কর্মকার- আটলান্টিক সিটি হাই স্কুলের একাদশ গ্রেডের কৃতী এই ছাএী জানায়,তার ভবিষ্যত লক্ষ্য ডাক্তার হওয়া। আর ডাক্তার হয়ে বাংলাদেশের দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে সে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো, যাতে করে লাখো শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ