বাংলাদেশের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা
নিউইয়র্ক : স্বাধীনতা দিবসের আলোকে প্রবাস প্রজন্মের জন্যে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। ২৬ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘হাটবাজার’ পার্টি হলে। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে প্রবাস-প্রজন্মকে জড়িয়ে রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছি, এই প্রবাসে জন্মগ্রহণকারি প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পৃক্ত রাখতে।’প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সকলকেই পুরস্কার প্রদানের পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীসহ স্থানীয় বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।
সর্বশেষ সংবাদ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর