Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: March 24, 2017 | 4:29 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে। 
ঢাকার আমেরিকান দূতাবাস থেকে শুক্রবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পাঠানো শুভেচ্ছা বক্তব্যে বলেন, ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আমি সম্মানিতবোধ করছি। বিগত চার দশকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর হয়েছে।  গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের দু’দেশ গুরুত্বপূর্ণ অংশীদার।  
তিনি আরো বলেন, আমি দু’দেশের শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করছি।  এই বিশেষ দিবসে আমি আবারও আপনাকে এবং বাংলাদেশের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো অপর এক শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শুভেচ্ছা জানাই।  আমি আপনার দেশের এই মহান ঐতিহ্য উদযাপনে আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। 
ডেনাল্ড ট্রাম্প আরো বলেন, বিগত চার দশক ধরে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী এবং গভীর হয়েছে।  গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের দু’দেশ গুরুত্বপূর্ণ অংশীদার।  যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের রয়েছে একই মূল্যবোধ, এবং রয়েছে নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করার অঙ্গীকার।  আমি আমাদের দু’দেশের শান্তি এবং সমৃদ্ধি অব্যাহত থাকার আশা প্রকাশ করি।  এই গুরুত্বপূর্ণ দিবসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV