Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের নতুন ডুডল

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: March 25, 2018 | 5:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন ডুডল বের করেছে গুগল। ২০১৩ সাল থেকে প্রতি বছর গুগল এই দিনটিকে স্বীকৃতি  দিয়ে নতুন নতুন ডুডল বের করে আসছে। এবারের ডুডলে লাল সবুজের পতাকার নিচে সবুজ অক্ষরে গুগল লেখা রয়েছে।

ডুডলটির ওপর ক্লিক করলে স্বাধীনতা দিবস-সম্পর্কিত খবর, তথ্য প্রদর্শন করছে। ২০১৩ সালের ২৬ মার্চ বাংলাদেশের মানুষ গুগলে ঢুকে সুন্দর একটি ডুডল দেখে চমকে যায়। গুগলকে ধন্যবাদ জানায় অনেকেই। সেবারই প্রথম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা হিসেবে ডুডল প্রকাশ করে গুগল। গুগল তাদের হোম পেজে বাংলাদেশের ফুলে ভরা সবুজ দৃশ্যপটে পতাকা হাতে একটি পরিবারকে নিয়ে ডুডল প্রকাশ করে। বাংলাদেশের সব গুগল ব্যবহারকারীকে চমকে দিয়েছিল ওই দুর্দান্ত ডুডল। এ ছাড়া ওই ডুডলে ক্লিক করলেই বাংলাদেশ স্বাধীনতা দিবস উপলক্ষে তথ্য পান ব্যবহারকারীরা। ২০১৫ সালের ২৬ মার্চে আবারও ডুডল প্রকাশ করে গুগল। লাল-সবুজের ওই ডুডলে ‘গুগল’ লেখাটিকে ফুটিয়ে তোলা হয়ে বাংলাদেশের পতাকার আদলে। ইংরেজিতে লেখা গুগলের ‘ও’ অক্ষরটিকে লাল রঙে বৃত্ত হিসেবে দেখানো হয়, যার মধ্যে দেখানো বাঘ (বেঙ্গল টাইগার)। ডুডলটির ওপর ক্লিক করলে গুগল সার্চ পেজে নিয়ে যায় যেখানে বাংলাদেশের স্বাধীনতা দিবস-সম্পর্কিত সংবাদ ও আর্টিকেলের বিভিন্ন লিংক থাকে। ২০১৬ সালের স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে ফুটিয়ে তোলা হয় উন্নতির দিকে এগিয়ে চলা বাংলাদেশকে। ডুডলটিতে ইংরেজিতে ‘গুগল’ লেখার ব্যাকগ্রাউন্ডে রয়েছে লাল-সবুজ আর ‘ও’ লেখাটির মাঝখানে দেখানো হয় বঙ্গবন্ধু সেতু। বাংলাদেশর পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগ স্থাপনে যমুনা নদীর ওপর তৈরি সেতুটিকে তুলে ধরে গুগল। গত বছরেও ডুডলটিতে ফিচার হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরা হয়েছিল। তখন সার্চ অপশনটির ওপরে ‘গুগল’ লেখাটিকে পতাকার আদলে সাজানো হয়। ‘ও’ অক্ষরটিকে পতাকার বৃত্তের মতো করে লাল বর্ডার আর ভেতরে বাংলাদেশের পতাকা দেখানো হয়েছিল। আমাদের সময়.কম

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV