Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে শিল্প-সংস্কৃতির জন্যে শিল্পী মোহনের অবদান সীমাহীন

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: March 25, 2017 | 11:05 AM

নিউইয়র্ক: দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে শিল্প এবং সংস্কৃতির জন্যে মাহবুবুল হায়দার মোহনের অঙ্গীকার এবং অবদান ছিলো সীমাহীন। এই বীর মুক্তিযোদ্ধা এবং গণসংগীত শিল্পীর দেশপ্রেম এবং সংগীত প্রেমের পরশ দেশকে ছাড়িয়ে পশ্চিমেও যে দোলা দিয়েছিলো তার শ্রেষ্ঠ প্রমান নিউইয়র্কে আয়োজিত এই বিশেষ স্মরণ সভা এবং সুধী সমাবেশ। ২২ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান মিলনায়তনে আয়োজিত পঞ্চম মোহন প্রয়ান দিবসে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এই কথাগুলো বলেন কনসাল জেনারেল শামীম আহসান। মুক্তিযোদ্ধা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা, ক্রান্তি শিল্পী গোষ্ঠী সভাপতি এবং বিশিষ্ট গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহন স্মরণ সভায় প্রবাসের বিশিষ্টজনদের অনেকেই যোগ দেন। কম্যুনিটি নেতা ও নিউইয়র্ক জাগরন মঞ্চের অন্যতম উদ্দোক্ত্যা মিনহাজ আহমেদ এর পরিচালনায় স্মরণ সভায় সভাপতির আসনে ছিলেন স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা এবং প্রয়াত মোহনের খুব কাছের মানুষ শহীদ হাসান। মঞ্চে অন্যান্যের ভেতর উপস্থিত ছিলেন বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট বেদারুল ইসলাম বাবলা, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহবায়ক মিথুন আহমেদ, ফোবানার শীর্ষ নেতা জাকারিয়া চৌধুরী, আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ও শিল্পী মোহনের ছোটভাই সাংবাদিক আকবর হায়দার কিরন।

সভায় বক্তারা বলেন, মাহবুবুল হায়দার মোহনের মত ব্যক্তিরা সবসময়ই বেঁচে থাকেন, তাঁরা মৃত এ কাথাটা সত্যি নয়। মোহনদের মত ক্ষণজন্মা মানুষরা তাঁদের কর্মের আলোয় উদ্ভাসিত। আমাদের ভবিষ্যতকে নিষ্কণ্টক এবং সুন্দর করবার জন্যেই মোহনের মত মহৎ প্রাণদের আমাদের আন্তরিকভাবে স্মরণ করা উচিত। বিভিন্ন গঠনমূলক কর্মসূচী গ্রহনের মাধ্যমে মুক্তিযোদ্ধা মোহনকে স্মরণীয় করে রাখার প্রয়োজনীয়তার উপর অনুষ্ঠানে গুরুত্ব আরোপ করা হয়। ফোবানার ৩১তম সম্মেলনে মুক্তিযোদ্ধা মাহবুবুল হায়দার মোহনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ ফোবানা পদক প্রবর্তনের পরিকল্পনার কথা ঘোষণা করেন এর সহকারী মহাসচিব জাকারিয়া চৌধুরী ও উপদেষ্টা বেদারুল ইসলাম বাবলা। এখানে উল্লেখ করা যেতে পারে মুক্তিযোদ্ধা মোহন প্রথমবার যুক্তরাষ্ট্র আসেন ফোবানার আমন্ত্রনে একজন বিশেষ অতিথি হিসেবে।

মুক্তিযোদ্ধা মোহন স্মরণ সভায় অন্যান্যের ভেতর শ্রদ্ধা জানান দুই বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, এখলাসুর রহমান ও নিরঞ্জন দাশ। কথায়, কবিতায় এবং সঙ্গীতের মাধ্যমে ভালোবাসা জানান ওবায়দুল্লাহ মামুন, ফখ্রুল রচি, মাহবুব শাহ, গোপন সাহা, শিরিন রহমান, গোপাল সান্যাল, স্বীকৃতি বড়ুয়া এবং ইমাম কাজী কাইয়ুম। সাংবাদিক নিহার সিদ্দিকির সার্বিক তত্ত্বাবধানে ‘মাহবুবুল হায়দার মোহন মেমোরিয়াল ফাউন্ডেশন’ আয়োজিত এই অনুষ্ঠানের অন্যান্যের ভেতর উপস্থিত ছিলেন বাংলা পত্রিকা সম্পাদক এবং টাইম টিভির সিইও আবু তাহের, আবিদ রহমান, শাহীন চৌধুরী, রেকসোনা মজুমদার, মাকসুদা আহমেদ, মামুন রহমান, মশিউর রহমান, সঞ্জীবন চৌধুরী, হেনা চৌধুরী, জাহেদ শরীফ গোধুলী খান, টিপু আলম, আইরিন রহমান, নুসরাত তন্বী, ফেরদৌসি ইকরাম, তাহরিনা প্রীতি, রোমিও রহমান, জসিম আহমেদ, রেশাদ আহমেদ সহ আরও অনেকে। এই উপলক্ষে শিল্পী জাহেদ শরীফের উদ্যোগে নোঙ্গর থেকে একটি বিশেষ মাহবুবুল হায়দার মোহন স্মারক প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV