Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বাংলাদেশের ১২ লাখ মানুষ গৃহহারার ঝুঁকিতে : জাতিসংঘের গবেষণা জরিপ

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: October 14, 2017 | 11:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বন্যা, সাইক্লোন, হারিকেন, খরা, সুনামি, ভ’মিকম্পসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ গৃহহারা হচ্ছে। ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে ১৩ অক্টোবর জাতিসংঘ উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করেছে। বিশ্বব্যাপী পরিচালিত গবেষণা-জরিপে উদঘাটিত তথ্য অনুযায়ী এ ধরনের দুর্যোগ রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে না পারলে টেকসই উন্নয়ন দূরের কথা, প্রাত্যহিক কর্মকান্ড পরিচালন্ াকরাই কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করা হয়েছে। গৃহহারা হয়ে পড়ার যে আশংকা করা হয়েছে তার মধ্যে বাংলাদেশেরও ১২ লাখ মানুষের কথা বলা হয়েছে।
জাতিসংঘ মহাসচিবের দুর্যোগ হ্রাস সংক্রান্ত বিশেষ প্রতিনিধি রবার্ট গ্ল্যাসার বলেন, ‘গৃহহারার সংখ্যা হ্রাসে প্রয়োজনীয় কর্ম-কৌশল অবলম্বন করতে হবে। দুর্যোগের ঝুঁকিসমূহ কমানোর পথে আমাদের মনোযোগী হতে হবে। সকলকে একযোগে কাজ করতে হবে পরিবেশ দুষণমুক্ত রাখতে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানীর পাশাপাশি বসতবাড়ি নিশ্চিহ্ন হয়ে পড়ার ঘটনাও কম বেদনাদায়ক নয়। নতুন করে বসতি গড়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। এহেন করুণ পরিস্থিতির অবসানে জাতিসংঘ সংস্থাগুলোকে সরব থাকতে হবে। সারাবিশ্বে চলতি বছর সবচেয়ে বেশী মানুষ গৃহহারা হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মনুষ্যসৃষ্ট দাঙ্গা-হাঙ্গামার ঘটনাও ঘটছে। এজন্যে অসংখ্য মানুষ বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে সীমানা পাড়ি দিতে বাধ্য হচ্ছে।
২০৪ দেশ ও টেরিটরির মধ্যে প্রতি ১০ দেশের ৮টিতেই বিপুল জনগোষ্ঠির গৃহহারা হবার আশংকা প্রবল। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও বাস্তুহারা মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে বলে বিশ্বব্যাপী পরিচালিত এক গবেষণা জরিপে উদঘাটিত হয়েছে। ভারতে প্রায় ২৩ লাখ মানুষ এমন পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে। চীনে ১৩ লাখ, বাংলাদেশে ১২ লাখ, ভিয়েতনামে ১০ লাখ, ফিলিপাইনে ৭ লাখ ২০ হাজার, মিয়ানমারে ৫ রাখ ৭০ হাজার, পাকিস্তানে ৪লাখ ৬০ হাজার, ইন্দোনেশিয়ায় ৩ লাখ ৮০ হাজার, রাশিয়ায় ২ লাখ ৫০ হাজার এবং যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হবার প্রচন্ড ঝুঁকিতে রয়েছে বলে জাতিসংঘের ঐ জরিপে প্রকাশ পায়। এ জরিপ যৌথভাবে পরিচালনা করেছে জাতিসংঘ দুর্যোগ-ঝুঁকি হ্রাস দফতর এবং নরওয়ে রিফ্যুজি কাউন্সিলের অভ্যন্তরীন গৃহহারাদের পুনর্বাসন সম্পর্কিত মনিটরিং সেন্টার।
এই জরিপ রিপোর্টে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের ফলে কী ধরনের আর্থিক ক্ষতির আশংকা রয়েছে, সে ভয়ংকর চিত্রও রয়েছে। এবারই প্রথম বিশ্বব্যাপী মানব-সংকটের ওপর জাতিসংঘ কর্তৃক এ ধরনের তথ্য প্রকাশ করা হলো। আর এ উদ্যোগ নেয়া হয় দু’বছর আগে জাতিসংঘ সদস্য-সংস্থাসমূহের সম্মিলিত সিদ্ধান্তের আলোকে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের স্বার্থে নানাবিধ দুর্যোগ মোকাবেলায় যথাযথ পদক্ষেপ গ্রহণে সমগ্র জনগোষ্ঠিকে উদ্বুদ্ধ করতে এমন তথ্য প্রকাশের বিকল্প ছিল না বলেও জাতিসংঘ কর্মকর্তারা উল্লেখ করেছেন।
হারিকেন, সাইক্লোন, জলোচ্ছ্বাস, বন্যার কবল থেকে বাড়িঘর রক্ষা করা সম্ভব হয়-এমন প্রযুক্তির সমন্বয় ঘটাতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV