Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের ৪৩তম বিজয় দিবসে যুক্তরাষ্ট্র জেএসডি’র আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: December 23, 2014 | 10:53 AM

নিউইয়র্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে ও দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন অহমেদ শামীমের পরিচালনায় দলের অস্থায়ী কার্যালয়ে গত ১৬ ডিসেম্বর সোমবার বিকালে বাংলাদেশের ৪৩তম বিজয় দিবসে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচারের দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাপসনিঊজ.

সভার শুরুতে ১৯৪৭ পরবর্তী মহান মাতৃভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯’র ১১ দফা, ৭০’র নির্বাচন, ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধ ও ৭২’র ৩১শে অক্টোবর জেএসডি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন গনতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক আন্দোলনে যারা মৃত্যুবরন করেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাংসদ আনিসুজ্জামান খোকন, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সদস্য কমরেড রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আবু ছায়েদ চেয়ারম্যান, মোঃ সরওয়ার, সাহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি শিশুসাহিত্যিক হাসানুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা ও আমরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপঅি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, অধ্যাপক সামছুদ্দীন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, এ্যাডভোকেট জসিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দল- জে.এস.ডি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা আহসান মাসুদ। বক্তব্য রাখেন- সহ-সভাপতি দিলিপ দেব, সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিক উল্যা, সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন খান ,আবুল কাসেমচৌধুরী,নুর আলম সেলিম,হারুন অর রসিদ বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন জেএসডি’র সহ-সভাপতি হেলাল উদ্দিন, উপদেষ্টা কাউসার হোসেন, যুগ্ম সম্পাদক শরিফ উদ্দিন, রফিক উল্লাহ সহ প্রমুখ। ৭১ এর ঘাতক-দালাল মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কামরুজ্জামান, সাইদী, সাকা চৌধুরী সহ সকল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নের দাবীতে সমাবেশে বক্তারা বলেন, ৭১-এ যখন আমাদের মুক্তিকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ছিল তখন এই ঘাতক দালালরা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী হত্যা, ধর্ষন, লুন্ঠন ও ধ্বংসলীলা চালিয়ে ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের রাজনৈতিক দলগুলোর আপোষকামী মনোভাবের কারনে স্বাধীনতার ৪১ বছর পর এই ঘাতক রাজাকারদের বিরুদ্ধে আজ আমাদের সমাবেশ করতে হচ্ছে।

photo 3বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ যেমন নিজেদের স্বার্থে জামাতকে ব্যবহার করেছে তেমনি বিএনপি রাজাকারদের কাছে আত্মসমর্পন করেছে। খালেদা জিয়া শুধুমাত্র একাত্তুরের খুনিদের গাড়ীতে শহীদদের রক্ত¯œাত পতাকাই তুলে দেননি, এমনকি বর্তমানে যখন যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে তখন এই বিচার বানচাল করার জন্য দেশব্যাপি বিশৃঙ্খলা শরু করে। খালেদা জিয়া চিহ্নিত যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন ওরা যুদ্ধাপরাধী নয়, তাহলে তিনি কি বলবেন তার স্বামী মুক্তিযোদ্ধা দাবীদার জিয়াউর রহমানরাই যুদ্ধাপরাধী। অবশ্য জাতি খালেদা জিয়ার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করেন না, কারন ৭১ এ তিনি ক্যান্টনমেন্টে স্ব্চেছায় পাকিস্তানিদের সেবাদাসী হয়ে হানাদার বাহিনীর সেবা দিয়েছেলেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থাওয় আমরা দেখেছি প্রটোকল ভেঙ্গে নির্লজ্জভাবে ৭১ এ যে সমস্ত পাক সেনা অফিসাররা বাঙালী নিধন ও নারী নির্যাতন চালিয়েছিল তিনি তাদের মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বুঝা উচিৎ জামাত হলো রাজনৈতিক বেশ্যা, বেশ্যা যেমন সবার মনোরঞ্জন করে জামাতও তেমনী তাদের স্বার্থে বড় দল গুলোর পক্ষ অবলম্বন করে কিন্তু এরা হলো দেশ জাতির শুক্রু। নেতৃবৃন্দ বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিলে তাদের ২০০৮ এর চাইতেও করুন পরিণতি বরন করতে হবে। আর সরকার যেন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোন রাজনীতি না করেন, কালক্ষেপন না করে অতি দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার কার্য নিষ্পত্তি করে তারা যেন জনগণের দীর্ঘদিনের দাবী পুরণ করেন।

জেএসডি নেতৃবৃন্দ ১৬ই ডিসেম্বর বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস, ২রা মার্চ কে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সরকারীভাবে জাতীয় ফ্ল্যাগ দিবস ঘোষনা ও পালনের দাবী জানান।

জেএসডি নেতারা ৩রা মার্চ স্বাধীনতার ইসতেহার পাঠ দিবস রাষ্ট্রীয় মর্যাদায় সরকারীভাবে পালনেরও দাবী জানান। উল্লেখ্য, বঙ্গবন্ধুর উপস্থিতিতে তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ স্বাধীনতার ইসতেহার পাঠ করেন। ৭ই মার্চ ও জাতীয় দিবস পালনের দাবী জানানো হয়। উল্লেখ্য ১৯৭৪ সালের এই দিনের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারক লিপি দিতে গেলে সরকার জেএসডি নেতৃবৃন্দের উপর অমানুষিক নির্যাতন করেন। মেজর জলিল, আসম আবদুর রব সহ কয়েক হাজার নেতাকর্মী সমর্থক আহত হন। আর নিহত হন কয়েক শত নিরীহ নেতাকর্মী। তাদের স্মরণে জেএসডি যুক্তরাষ্ট্র শাখা দিনটি পালন করবে যথাযোগ্য মর্যাদার সাথে। জেএসডি সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন দিবসটি পালনের জন্য জেএসডি ও সহযোগী সংগঠনগুলির প্রতি আহ্বান জানান। জেএসডি নেতৃবৃন্দ কাদের মোললার ফাসি দেয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV