বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আরও ৫ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহযোগিতার আওতায় আরও ৫ কোটি ডলার তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছে। কানাডার টরেন্টোতে চলমান জি-সেভেন মন্ত্রী পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সালিভাএই ঘোষণা দেন।
সালিভান বলেন, রোহিঙ্গাদের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আমাদের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বাধীন একটি যৌথ পরিকল্পনায় আরও ৫ কোটি ডলার সহযোগিতা দেওয়ার ঘোষণা দিচ্ছি।
সিলিভান আরও বলেন, এই সহযোগিতা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সুরক্ষা, জরুরি আশ্রয়, পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থসেবা ও মানসিক সহায়তা দেওয়া হবে। এছাড়া এই সহযোগিতা দিয়ে বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মওসুমের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেওয়া হবে। এই সময়ে বড় ধরনের জানমাল ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নতুন এই সহযোগিতার ঘোষণার মধ্যদিয়ে ২০১৭ সালের আগস্টের পর হতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ ও মিয়ানমারকে এ পর্যন্ত দেওয়া সহযোগিতার পরিমাণ দাঁড়িয়েছে ১৬৩ মিলিয়ন ডলারে।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone