বাংলাদেশে এতিমদের শিক্ষা ও পুনর্বাসনে অনন্য প্রতিষ্ঠান কুমিল্লার বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা : প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা
ইউএসএ নিউজ অনলাইন.কম : বাংলাদেশে এতিমদের শিক্ষা ও পুনর্বাসনে অনন্য ভ’মিকা পালনকারী কুমিল্লার বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। কুমিল্লার বরুড়া উপজেলায় প্রতিষ্ঠিত বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা অসহায় এতিমদের শিক্ষা ও পুনর্বাসনে এক অনন্য ভ’মিকা রেখে চলেছে দীর্ঘদিন ধরে।
মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ জানান, বাশপুর গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় চলছে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি। প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে স্থাপিত মাদ্রাসাটিতে দিন দিন ছাত্রের সংখ্যা বেড়েই চলছে। যার জন্য বিপুল সংখ্যক ছাত্রের আনজাম দিতে কর্তৃপক্ষকে দারুণ হিমসিম খেতে হচ্ছে। দেখা দিয়েছে স্থানের সংকুলানসহ নানান আর্থিক সংকট। মাদ্রাসা ও এতিমখানার নিজস্ব ভবণের সম্প্রসারণসহ নতুন ভবণ তৈরী অবিসম্ভাবি হয়ে পড়েছে।
বিপুল সংখ্যক ছাত্রের চাহিদার প্রতি লক্ষ্য রেখে পর্যায়ক্রমে বহুতল বিশিষ্ট ভবণ তৈরী করার আশাবাদ ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ। কিন্তু এর জন্য বিপুল অর্থের প্রয়োজন। যা তাদের সাধ্যের বাইরে। বর্তমানে বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি ঋৃণভারে জর্জরিত। মাদ্রাসা ও এতিমখানার নিজস্ব ভবণ সম্প্রসারণ, নতুন ভবণ তৈরী এবং ঋৃণমুক্ত করতে সকলের সাহায্যের প্রয়োজন। যাকাত-ফিতরার টাকাও দান করা যেতে পারে। এমতাবস্থায় বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য প্রবাসীসহ সকলের নিকট আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষ।
ডাকযোগে সাহায্য পাঠানোর ঠিকানা : বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা, গ্রাম : বাশপুর, পোস্ট অফিস : কেশনপাড়, কুমিল্লা, বাংলাদেশ। বিকাশ নং ০১৭১১৩৫০৩৫৫।
ব্যাংকের মাধ্যমে সাহায্য পাঠানোর ঠিকানা :
BASHPUR MD-HAFIJIA MARDDRASA.
A/C NO. 00920310017915.
JAMUNA BANK LIMITED.
BIZRA BAZAR BRANCH, LAKSAM, COMILLA.
(বাশপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা
হিসাব নং : ০০৯২০৩১০০১৭৯১৫
যমুনা ব্যাংক লি:, বিজরা বাজার শাখা, লাকসাম, কুমিল্লা, বাংলাদেশ।)
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ