Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে নিউইয়র্কে প্রযুক্তি আড্ডা : ছোট বিনিয়োগেই অধিক কর্মসংস্থান সম্ভব

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: July 1, 2018 | 8:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বড় বড় বিনিয়োগ নয়, কেবল মেধা আর কঠোর নিষ্ঠা থাকলে, অনেক স্বল্পপুজি দিয়েই বড় ব্যবসার শুরু করা যায়। গত ২৮ জুন, নিউইয়র্কে স্বল্পপুজিতে কিভাবে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সে সর্ম্পকিত একটি প্রযুক্তি আড্ডায় ৩টি ব্যবসার উদাহারণ টেনে ধরে, এসব কথা জানান উদ্যোক্তারা। 

    

নিউইয়র্কের কুইন্স ভিলেজে অনুষ্ঠিত এই প্রযুক্তি আড্ডায় দেশের সিলেল থেকে শুরু করা তিনটি অনলাইন ভিত্তিক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। যার একেকটি প্রকল্পে বিনিয়োগ ১ লাখ টাকার ও কম। মাসে প্রতিটি উদ্যোগে সর্বসাকুল্লে খরচ হচ্ছে ৪০ হাজার টাকা, কিন্তু এর মাধ্যমে কাজের সুবিধা নিচ্ছেন কয়েক হাজার মানুষ।

ডাক্তার-ই ডট কম, তেমন-ই একটি উদ্যোগ। এই অনলাইন ভিত্তিক সেবা ধর্মী কাজটির ধর্ম হচ্ছে, ডাক্তার খানায় না গিয়ে, বিশেষজ্ঞ ডাক্তারের এ্যাপায়েন্টমেন্ট গ্রহন করা।যার মাধ্যমে গ্রাম্য একটি খেটে খাওয়া পরিবারের শহরে আসা যাওয়া বাবদ সময় অপচয় রোধ করা যাচ্ছে একই সাথে তার আর্থিক সাশ্রয় হচ্ছে। সে বাসায় বসে মোবাইলে বা অন্য কম্পিউটারে অনেকগুলি ডাক্তার থেকে তার পছন্দের ডাক্তারের জন্য এ্যাপায়েন্টমেন্ট এর ব্যবস্থা করতে পারছে।

আরেকটি উদ্যোগ হলো, টুইশান-ই ডট কম। এর মাধ্যমে হাজার হাজার শিক্ষিত বেকার অথবা ছাত্র-ছাত্রী ঘরে বসেই টিউশানি খুজে নিতে পারছে। অভিভাবকেরাও টুইনাশি সাইটে গিয় একেকজন টিউটর এর জীবনী, কর্মদক্ষতা অথবা তার ব্যবহারিক দিক সম্পর্কে অনন্যদের মার্ক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারছে।

অন্য আরেকটি বিকল্প কর্মসংস্থান সৃষ্টির প্লাটফর্ম হলো কাজটাজ ডট কম। এর মাধ্যমে গৃহস্থালির প্রয়োজনীয় মিস্ত্রি, আসবাব মিস্ত্রি, ঝাড়ুদার, দিনমুজুর, প্রভৃতি পেশার মানুষদের খুজে পাওয়া যাচ্ছে। একই সাথে যার যে স্বল্প কাজের পারদর্শিতা আছে সেটাকেই প্রধান করে, নিজে একটি নাম নিবন্ধন করে রেখেই প্রতি দিনের কাজ যোগাড় করে নিতে পারছে।

এই তিনটি উদ্যোগই বর্তমানে সিলেট কেন্দ্রিক পরিচালতি হচ্ছে, যাদের উদ্যোক্তারা শিক্ষিত এবং স্থানীয়ভাবে বেশ কর্মঠ। প্রথম ভেনচর নামক একটি উদ্যোক্তা সহয়তাকারী প্রতিষ্ঠান  এসব উদ্যোক্তাদের প্রাথমিক কারিগরী সহায়তা দিয়ে ব্যবসার প্লাটফর্মটি দাড় করিয়ে দিয়েছে। ভবিস্যতে এধরনের আরো ভিন্ন ধর্মী, স্বল্প পুজির ব্যবসার ধারণা পেলে, সহায়তা দিয়ে সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয় এই টেক আড্ডায়।

উল্লেখ্য, আমেরিকা আর ব্রিটেনে বসবাসরত তিনজন প্রযুক্তি উদ্যোক্তা মিলেই প্রথম ভেনচর নামক উদ্যোগ প্রতিষ্ঠা করেন ৩ বছর আগে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ছোট ছোট পুজির ব্যবসার সম্প্রসারণ ঘটিয়ে ব্যবসায়ীদের কিভাবে সত্যিকার অর্থেই মুনাফা অর্জনের পথ দেখানো যায়, সেই লক্ষ্যেই কাজ করছেন। ভবিষ্যতে কেউ এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করতে চাইলে, অথবা সেখান থেকে দীর্ঘ মেয়াদি কিছু মুনাফার ভাগীদার হতে চাইলে, যোগাযোগও করতে বলা হয়। বিস্তারিত তথ্যের জন্য  www.prothomventure.com এই ঠিকানা যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV